ঈদে মিলাদুন্নবী কবে | ঈদে মিলাদুন্নবী কত তারিখ ২০২৫

ইসলাম ধর্মের ইতিহাসে এমন কিছু বিশেষ দিন রয়েছে, যেগুলো মুসলমানদের জন্য অনেক ফজিলতপূর্ণ দিন। পবিত্র ঈদে মিলাদুন্নবী সেই দিনগুলোর মধ্যে অন্যতম। কারন এদিনেই বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:) পৃথিবীতে আগমন করেছিলেন। তাই দিনটি মুসলমানদের হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে।

আমরা অনেকেই ঈদে মিলাদুন্নবীর ফজিলত সম্পর্কে জানি। কিন্তু ব্যস্ত জীবনে প্রায়ই ভুলে যাই এই দিনটি আসলে কবে পালিত হয়। বর্তমান সময়ে অনেকেই আবার সরাসরি অনলাইনে খোঁজার চেষ্টা করেন ২০২৫ সালে ঈদে মিলাদুন্নবী কবে বা ঈদে মিলাদুন্নবী কত তারিখ। তাই আজকের লেখাটা মূলত তাদের জন্যই।

তাহলে চলুন জেনে নেওয়া যাক ২০২৫ সালের ঈদে মিলাদুন্নবীর সঠিক তারিখ এবং এই দিন সম্পর্কিত তথ্য।

ঈদে মিলাদুন্নবী কি

ঈদে মিলাদুন্নবী হলো এমন একটা দিন, যেদিন মুসলিম সমাজ প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা:) এর আগমনের দিনকে শ্রদ্ধাভরে  স্মরণ করে থাকেন। এবং এই দিনকে কেন্দ্র করে মুসলমানরা বিশেষ ধরনের ইবাদত, দোয়া, দরুদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে থাকেন। মসজিদ, মাদ্রাসা ও বিভিন্ন ইসলামিক প্রতিষ্ঠানে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন হয়।

এ দিনের মূল তাৎপর্যগুলো হলোঃ

  • প্রিয়নবীর জন্মদিনকে স্মরণ করা
  • আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা
  • দরুদ ও দোয়া পাঠের মাধ্যমে নবীজির প্রতি ভালোবাসা জানানো
  • ইসলামি সভা-সমাবেশের মাধ্যমে শিক্ষা ও অনুপ্রেরণা গ্রহণ করা
  • সমাজে ভ্রাতৃত্ব ও ঐক্যের বন্ধন দৃঢ় করা

ঈদে মিলাদুন্নবী কবে

সাধারণত আরবি মাস প্রতি বছর ইংরেজি মাস থেকে প্রায় ১০ দিন করে পরিবর্তন হতে থাকে। তাই ঈদে মিলাদুন্নবী সব সময় নির্দিষ্ট কোনো ইংরেজি তারিখে আসে না, কারণ এটি হিজরি ক্যালেন্ডারের উপর নির্ভর করে। আর হিজরি মাস গননা করা হয় চাঁদ দেখার ওপর নির্ভর করে। প্রতিবছর ১২ রবিউল আউয়ালেই এই দিনটি পালন করা হয়ে থাকে। বাংলাদেশে সাধারণত ইসলামিক ফাউন্ডেশনের ঘোষণার উপর ভিত্তি করে তারিখ নির্ধারন করা হয়, কিন্তু আরব দেশগুলোতে আবার সৌদি আরবের নিয়ম অনুযায়ী দিন নির্ধারিত হয়।

১২ রবিউল আউয়াল

আরবি বারো মাসের মধ্যে রবিউল আউয়াল হলো তৃতীয় মাস। ইসলামী ইতিহাস অনুযায়ী এই মাসের ১২ তারিখ বা ১২ই রবিউল আউয়াল বিশেষভাবে গুরুত্বপূর্ণ দিন। এই দিনেই আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা:) জন্মগ্রহণ করেছিলেন। হদিসের তথ্য অনুযায়ী তিনি মক্কার কুরাইশ বংশে ১২ রবিউল আউয়াল, হিজরি ৫৭০ সালে জন্মগ্রহণ করেন।

তবে শুধু জন্মই নয়, একই দিনে তিনি ইন্তেকালও করেন। তাই এই দিনটি মুসলমানদের কাছে একদিকে যেমন আনন্দ ও কৃতজ্ঞতার দিন, অন্যদিকে তেমনি শোক ও বেদনারও দিন। ইসলামী পণ্ডিতদের মতে, মুসলিম উম্মাহর উচিত এ দিনে নবীজির জীবন, আদর্শ ও শিক্ষাকে স্মরণ করা এবং সেগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করা।

ঈদে মিলাদুন্নবী কত তারিখ ২০২৫

২০২৫ সালে ঈদে মিলাদুন্নবী ৫ সেপ্টেম্বর, শুক্রবার পালিত হওয়ার সম্ভাবনাই বেশি। যেহেতু এই তারিখ ইসলামিক ক্যালেন্ডারে চাঁদ দেখার ওপর নির্ভর করে, তাই বিভিন্ন দেশে এটি একদিন আগে বা পরে হতে পারে। মুসলমানদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ দিন, কারণ এদিন আমাদের প্রিয় নবী মুহাম্মদ (সা:) এর জন্মদিন। মুসলমানরা এ দিনে নবীজির প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা দেখায়, দোয়া ও দরুদ পাঠ করে, এবং তাঁর জীবন ও শিক্ষাকে নিজেদের জীবনে অনুসরণ করার চেষ্টা করে। এটি শুধু আনন্দের দিন নয়, বরং নবীজির জীবন থেকে শিক্ষা নেওয়ার ও তার আদর্শ অনুসরণের একটি সুন্দর সুযোগ।

পবিত্র ঈদে মিলাদুন্নবী ২০২৪

গত বছর অর্থাৎ ২০২৪ সালে ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছিল ১৬ সেপ্টেম্বর, সোমবার। তখন সারা বিশ্বের মুসলিমরা নানা ধর্মীয় অনুষ্ঠান, দোয়া ও আলোচনা সভার মাধ্যমে দিনটি পালন করেছিলেন। বাংলাদেশসহ অনেক দেশে সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছিল। এই ধারাবাহিকতায় ২০২৫ সালে আবারও মুসলিমরা নবীজির প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে একত্রিত হবেন।

শেষ কথা

ঈদে মিলাদুন্নবী কেবল একটি তারিখ নয়, এটি মুসলিম উম্মাহর জন্য একটি শিক্ষা ও অনুপ্রেরণার দিন। প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা:) তার উম্মতের জন্য সবসময় ভালো কিছুই চিন্তা করে গেছেন। তার জন্মদিনে আমাদের মাঝে ছড়িয়ে দেওয়া শান্তির বার্তা ও মানবকল্যাণের শিক্ষাকে স্মরণ করাই মূল উদ্দেশ্য। ২০২৫ সালে এই দিনটি পড়ছে ৫ সেপ্টেম্বর, তাই প্রত্যেক মুসলিম উম্মহর উচিত এ দিনটিকে যথাযথ মর্যাদায় পালন করা এবং নবীজির জীবন ও শিক্ষাকে নিজের জীবনে বাস্তবায়ন করা।

 

আরও দেখুন:

ঈদে মিলাদুন্নবী পালন করা কি জায়েজ। কুরআন ও হাদিসের আলোকে বিশ্লেষণ 

Leave a Comment