Amodis 400 এর কাজ কি | খাওয়ার নিয়ম, পার্শ্বপ্রতিক্রিয়া ও মূল্য

আমাদের আজকের আলোচনার মূল বিষয় হলো Amodis 400। আমাদের দৈনন্দিন জীবনে অনেক সময় হঠাৎ করেই পেট খারাপ, পাতলা পায়খানা বা প্রজননতন্ত্রে সংক্রমণ দেখা দিতে পারে। তাই এমন পরিস্থিতিতে অবশ্যই সঠিক চিকিৎসা জরুরি, নাহলে সমস্যা আরও বাড়তে পারে। Amodis 400 সংক্রমণের জীবাণুর বৃদ্ধি ও বংশবিস্তার কমাতে সাহায্য করে, ফলে উপসর্গ ধীরে ধীরে নিয়ন্ত্রণে চলে আসে। এজন্য আমাদের সকলেরই এই মেডিসিন সম্বন্ধে ভালোভাবে জানা উচিৎ। আজকের কনটেন্ট পড়ে আপনি জানতে পারবেন Amodis 400 এর কাজ কি, amodis 400 খাওয়ার নিয়ম, পার্শ্বপ্রতিক্রিয়া ও মূল্যসহ প্রয়োজনীয় সব তথ্য। তাই স্কিপ না করে সম্পূর্ন কন্টেন্ট পড়ুন।

এমোডিস ৪০০ এর কাজ কি

এমোডিস ৪০০ মূলত ব্যাকটেরিয়া ও পরজীবীজনিত সংক্রমণ দূর করতে ব্যবহৃত হয়। ওষুধটি শরীরের ভেতরে জীবাণুর DNA-তে সরাসরি প্রভাব ফেলে, যার কারনে তারা আর বাড়তে বা বংশবিস্তার করতে পারে না। এভাবে ধীরে ধীরে সংক্রমণের লক্ষণগুলো কমিয়ে পাতলা পায়খানা, পেট ব্যথা, অস্বস্তি কমায় ফলে শরীর স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করে।

সহজ কথায় বলতে গেলে, এমোডিস ৪০০ শুধু উপসর্গ ধ্বংস করেনা, বরং সংক্রমণের মূল কারণটাকেই টার্গেট করে কাজ করে। তাই দ্রুত ভালো হতে সাহায্য করে। তবে amodis 400 একটি শক্তিশালী প্রেসক্রিপশন ওষুধ যা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিক ডোজ ও নির্ধারিত সময় মেনে খাওয়াই নিরাপদ।

এমোডিস ৪০০ কি ধরনের কাজ করে

এমোডিস ৪০০ বিভিন্ন ধরনের সংক্রমণে কাজে লাগে। যেমন, যৌন পথে ছড়ানো জীবাণুর অসুখ হলে এটা ব্যবহার করা হয়। পেটে জীবাণু ঢুকে ডায়রিয়া বা পেট ব্যথা হলে এই ওষুধ ভালো কাজ করে। নারীদের গোপনাঙ্গে জীবাণুর সংক্রমণ হলে, দুর্গন্ধ বা স্রাব হয়, তখনও এটি ভালো কাজে দেয়। এছাড়া পেটের ভিতরের জীবাণুর অসুখ যা মাঝে মাঝে লিভারেও ছড়ায়, সেখানেও এমোডিস ৪০০ কার্যকারিতা অনেক। দাঁতের ফোঁড়া, মাড়ির ফোলা, পায়ের ঘা বা ক্ষতের মতো সংক্রমণেও এই ওষুধ ব্যবহার করা হয়।

Amodis 400 খাওয়ার নিয়ম

এমোডিস ৪০০ ট্যাবলেট অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক নিয়মে খাবেন। কারন ওষুধের মাত্রা রোগীর অবস্থা, বয়স এবং সংক্রমণের ধরণ অনুযায়ী ভিন্ন হতে পারে। সাধারণ নিয়মগুলো নিচে দেওয়া হলো:

ট্রাইকোমোনিয়াসিস (Trichomoniasis)

  • বড়দের জন্য: দিনে ২ বার ৪০০ মি.গ্রা. করে ৭ দিন
  • শিশু (৭–১০ বছর): দিনে ৩ বার ১০০ মি.গ্রা.
  • শিশু (৩–৭ বছর): দিনে ২ বার ১০০ মি.গ্রা.
  • শিশু (১–৩ বছর): দিনে ৩ বার ৫০ মি.গ্রা.

অন্ত্রের অ্যামিবিয়াসিস (Intestinal Amoebiasis)

  • বড়দের জন্য: দিনে ৩ বার ৮০০ মি.গ্রা. করে ৫ দিন
  • শিশু (৭–১০ বছর): দিনে ৩ বার ৪০০ মি.গ্রা.
  • শিশু (৩–৭ বছর): দিনে ৪ বার ২০০ মি.গ্রা.
  • শিশু (১–৩ বছর): দিনে ৩ বার ২০০ মি.গ্রা.

জিয়ার্ডিয়াসিস (Giardiasis)

  • বড়দের জন্য: প্রতিদিন ১ বার ২০০০ মি.গ্রা. করে ৩ দিন
  • শিশু (৭–১০ বছর): প্রতিদিন ১ বার ১০০০ মি.গ্রা.
  • শিশু (৩–৭ বছর): প্রতিদিন ১ বার ৬০০–৮০০ মি.গ্রা.
  • শিশু (১–৩ বছর): প্রতিদিন ১ বার ৫০০ মি.গ্রা.

দাঁত ও মাড়ির সংক্রমণ (Dental/Gum Infections)

  • বড়দের জন্য: দিনে ৩ বার ২০০ মি.গ্রা. করে ৩–৭ দিন
  • শিশু (৭–১০ বছর): দিনে ৩ বার ১০০ মি.গ্রা.
  • শিশু (৩–৭ বছর): দিনে ২ বার ১০০ মি.গ্রা.
  • শিশু (১–৩ বছর): দিনে ৩ বার ৫০ মি.গ্রা.

Amodis 400 খালি পেটে খাওয়া যায় কি?

এ্যামোডিস ৪০০ খালি পেটে খাওয়া যায়, তবে সবার জন্য এটি আরামদায়ক নাও হতে পারে। যাদের পেট একটু সংবেদনশীল, তাদের জন্য খাবারের সাথে খেলে ভালো হয়। খালি পেটে খেলে অনেক সময় হালকা বমি, বুক জ্বালা বা পেট ব্যথা দেখা দিতে পারে। তাই প্রয়োজনে খাবারের সাথে বা পরে খাওয়াই সবথেকে ভালো।

Amodis 400 কি এন্টিবায়োটিক?

এ্যামোডিস ৪০০ পুরোপুরি এন্টিবায়োটিক নয়। এটি মূলত ছোট ছোট জীবাণু ও পরজীবি মারার জন্য ব্যবহৃত হয়। ওষুধটি কিছু নির্দিষ্ট ধরনের সংক্রমণের জন্যই কাজ করে, তবে এটি সব ধরনের ব্যাকটেরিয়ার জন্য নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো ডাক্তারের পরামর্শ ছাড়া দীর্ঘ সময় ধরে এই মেডিসিন খাওয়া ঠিক নয়।

Amodis 400 এর পার্শ্বপ্রতিক্রিয়া

সব ধরবের ওষুধের মতো, এ্যামোডিস ৪০০ সবার শরীরে একই রকমভাবে কাজ করে না। তাই এক্ষেত্রে কিছু সাধারণ এবং কিছু গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে।

সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া:

  • বমি বমি ভাব বা বমি হওয়া
  • হালকা করে মাথা ঘোরা
  • পেট ব্যথা বা অস্বস্তি লাগা
  • মুখে অদ্ভুত স্বাদ লাগা (ধাতব স্বাদ)

গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া:

  • অ্যালার্জি প্রতিক্রিয়া (চুলকানি, লালচে র‍্যাশ)
  • শ্বাসকষ্ট বা বুক ধড়ফড়
  • স্নায়বিক সমস্যা যেমন হাত-পায়ে ঝিনঝিন ভাব
  • লিভারের সমস্যা (চোখ বা চামড়া হলুদ হওয়া)

যদি গুরুতরভাবে অ্যালার্জির লক্ষণ, শ্বাসকষ্ট, দীর্ঘস্থায়ী ডায়রিয়া বা অস্বাভাবিক শারীরিক সমস্যা দেখা যায়, তবে যত তাড়াতাড়ি সম্ভব ওষুধ বন্ধ করে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে।

সতর্কতা

এ্যামোডিস ৪০০ একটি শক্তিশালী ওষুধ। এটি ব্যবহার করার সময় কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, যাতে আপনার শরীরে অপ্রত্যাশিত কেন সমস্যা না ঘটে:

  • ডাক্তার নির্দেশমতো ওষুধ ব্যবহার করুন।
  • গর্ভবতী বা স্তন্যদায়ী হলে ডাক্তারকে জানান।
  • কিডনি সমস্যাতে চিকিৎসকের পরামর্শ নিন।
  • ওষুধ খাওয়ার সময় মদ্যপান এড়িয়ে চলুন।
  • জ্বর, পেট ব্যথা, অ্যালার্জি বা শ্বাসকষ্ট হলে ডাক্তার দেখান।

Amodis 400 এর দাম কত

বাংলাদেশে এ্যামোডিস ৪০০ ট্যাবলেট খুবই সহজলভ্য এবং তুলনামূলক সস্তা দামে পাওয়া যায়। সাধারণত এক পাতা বা ১০ টি ট্যাবলেটের দাম ১৭–২০ টাকা এর মধ্যে হয়ে থাকে। শিশুদের জন্য সিরাপ আকারেও পাওয়া যায়, যেখানে প্রতি ৬০ মিলি সিরাপের দাম প্রায় ২০–৩০ টাকা হয়ে থাকে। তবে মনে রাখতে হবে, ওষুধের দাম ফার্মেসি ভেদে এবং ভৌগোলিক অবস্থার কারণে সামান্য কমবেশি হতে পারে।

শেষ কথা

এ্যামোডিস ৪০০ একটি কার্যকরী ওষুধ, যা মূলত সংক্রমণ ও সংক্রমণজনিত ডায়রিয়া নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। যদি ডোজ, খাওয়ার নিয়ম এবং পার্শ্বপ্রতিক্রিয়ার প্রতি সতর্কতা অবলম্বন করা হয়, তাহলে এটি রোগীকে দ্রুত সুস্থ হতে সাহায্য করে। তবে মনে রাখতে হবে, ডাক্তারের পরামর্শ ছাড়া দীর্ঘ সময় ধরে এই ওষুধ ব্যবহার করা উচিত নয়।

 

আরও দেখুন:

Antiscar Gel এর কাজ কি | ব্যবহারের নিয়ম, উপাদান ও মূল্য

বুকের কফ বের করার সিরাপ বাংলাদেশ | কাশির সিরাপ ভালো কোনটা

Apsol Oral Paste এর কাজ কি | Apsol oral paste ব্যবহারের নিয়ম

Leave a Comment