বর্তমানে আমরা ঘরে বসেই ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে কাজ, পড়াশোনা, বিনোদনসহ সকল ধরনের সুবিধাই গ্রহণ করছি। আর এই সুবিধাগুলো নিরবিচ্ছন্নভাবে নিতে গেলে দরকার একটি ভালো মানের Wi‑Fi রাউটার। কারণ ইন্টারনেট স্পিড যতই ভালো হোক না কেন, দুর্বল রাউটার থাকলে আপনার অভিজ্ঞতা সবসময় খারাপই হবে।
২০২৫ সালে রাউটারের দাম কেমন? আপনার বাসা বা অফিসের জন্য কোন রাউটারটি হবে সেরা? আজকের আলোচনায় আপনি সহজভাবে জানতে পারবেন:
-
- বাংলাদেশে রাউটারের আপডেটেড দাম
- জনপ্রিয় ও ভরসাযোগ্য ব্র্যান্ড
- সঠিক রাউটার বেছে নেওয়ার টিপস
- নতুনদের জন্য বাজেট ফ্রেন্ডলি সুপারিশ
রাউটার দাম ২০২৫
২০২৫ সালে বাংলাদেশে রাউটারের দাম ভিন্ন ভিন্ন ধরনের ওপর নির্ভর করে নিচে ক্যাটাগরি অনুযায়ী দাম দেওয়া হলো:
| রাউটার ধরন | আনুমানিক দাম (BDT) |
|---|---|
| সাধারণ হোম রাউটার | ৳১২০০ – ৳১৫০০ |
| ডুয়াল-ব্যান্ড রাউটার | ৳১৫০০ – ৳৩৫০০ |
| Wi‑Fi 6 রাউটার | ৳৪০০০ – ৳৭০০০+ |
| পকেট রাউটার | ৳১০০০ – ৳২৫০০ |
| গেমিং রাউটার | ৳৭০০০+ |
দ্রষ্টব্য: দাম গুলো আনুমানিক এবং বাজার পরিস্থিতি অনুযায়ী পরিবর্তিত হতে পারে।
জনপ্রিয় রাউটার ব্র্যান্ড ও বৈশিষ্ট্য (২০২৫)
বাংলাদেশের বাজারে বেশ কিছু রাউটার ব্র্যান্ড খুব জনপ্রিয়। নিচে তাদের বৈশিষ্ট্য ও আনুমানিক দাম তুলে ধরা হলো:
TP-Link
- সর্বাধিক ব্যবহৃত ও নির্ভরযোগ্য
- অ্যাপ দিয়ে নিয়ন্ত্রণ করা যায়
- জনপ্রিয় মডেল: WR820N, Archer C24
- দাম: ৳১,২০০ – ৳৫,৫০০+
Tenda
- বাজেট-ফ্রেন্ডলি
- হোম ইউজারদের জন্য আদর্শ
- জনপ্রিয় মডেল: N301, AC6
- দাম: ৳১,০০০ – ৳৩,০০০
Netgear
- গেমিং ও হেভি ইউজারদের জন্য উপযুক্ত
- শক্তিশালী সিকিউরিটি ফিচার
- জনপ্রিয় মডেল: R6120, R6350
- দাম: ৳৩,০০০ – ৳১০,০০০+
Mi Router
- স্মার্ট ডিজাইন
- মোবাইল অ্যাপ থেকে নিয়ন্ত্রণ করা যায়
- জনপ্রিয় মডেল: Mi 4C, Mi Router AX1800
- দাম: ৳১,৫০০ – ৳৩,৫০০
Mercusys
- নতুনদের জন্য সহজ ব্যবহারযোগ্য
- সাশ্রয়ী ও কার্যকর
- জনপ্রিয় মডেল: MW305R, MW325R
- দাম: ৳১,২০০ – ৳২,৫০০
আমার বাস্তব অভিজ্ঞতা
আমি নিজে Mercusys MW325R রাউটার ব্যবহার করছি, যা কিনেছিলাম ২০২১ সালের জুন মাসের দিকে। দাম ছিল প্রায় ৳১২৫০ টাকা বা তার আসে পাশে, এখন সাল চলে ২০২৫ সালের মাঝামাঝি দীর্ঘ এই ৪ বছরের রাউটার ব্যবহারে একবারও কোনো সমস্যার দেখা মেলেনি।
আমার বাসায় একসাথে তিনটি মোবাইল ফোন এবং একটি ল্যাপটপ নিয়মিত ইন্টারনেট ব্যবহার করে, তবুও রাউটার কখনও ল্যাগ করে না বা সংযোগ ড্রপ হয় না। দাম অনুযায়ী এটি এত ভালো সার্ভিস দিয়েছে যে, যারা প্রথমবার রাউটার কিনছেন বা বাজেটের মধ্যে ভালো কিছু খুঁজছেন, তাদের জন্য এটি একটি সেরা অপশন হতে পারে।
বর্তমানে বাজারে এই মডেলটির দাম প্রায় ৳১,২০০ থেকে ৳১,৪০০ এর মধ্যে পাওয়া যাচ্ছে (দোকান ও অফার অনুসারে ভিন্নতা থাকতে পারে)।
👉 Mercusys MW325R মডেলের রাউটার ব্যবহারে আমি নিজে যে অভিজ্ঞতা পেয়েছি, তা থেকে বলতে পারি এটি নতুনদের জন্য চোখ বন্ধ করে নেওয়ার মতো রাউটার।
রাউটার বাছাইয়ের সহজ টিপস
বাজারে অনেক ধরনের রাউটার পাওয়া যায়, কিন্তু সবার প্রয়োজন একরকম নয়। তাই রাউটার কেনার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা উচিত:
- আপনার ইন্টারনেট স্পিড অনুযায়ী রাউটার নির্বাচন করুন
- ৫টির বেশি ডিভাইস থাকলে ডুয়াল-ব্যান্ড রাউটার বেছে নিন
- বড় ঘরের জন্য মেশ রাউটার বা বেশি কভারেজ সম্পন্ন মডেল নিন
- মোবাইল অ্যাপ থেকে নিয়ন্ত্রণ করতে চাইলে TP-Link বা Mi Router পছন্দ করুন
- ওয়ারেন্টি ও ব্র্যান্ডের বিশ্বাসযোগ্যতা যাচাই করুন
কোথা থেকে রাউটার কিনবেন – অনলাইন নাকি দোকান?
রাউটার কেনার সময় অনেকে দ্বিধায় পড়ে যান—অনলাইনে কিনবেন নাকি দোকান থেকে? নিচে দুই মাধ্যমের সুবিধা দেওয়া হলো:
অনলাইন
- Daraz, BDStall, StarTech এর মতো জনপ্রিয় সাইটে নানা মডেলের বিকল্প
- অনলাইন ডিসকাউন্ট, কুপন ও ফ্রি ডেলিভারি সুবিধা
- ব্যস্ততা থাকলে বাসায় বসেই অর্ডার দেওয়া যায়
- রিভিউ দেখে পণ্যের গুণগত মান সম্পর্কে ধারণা পাওয়া যায়
- ২৪/৭ গ্রাহক সেবা ও চ্যাট সাপোর্ট পাওয়া যায়
লোকাল দোকান
- নিজের চোখে দেখে পছন্দমতো মডেল বেছে নেওয়া যায়
- পণ্য হাতে পাওয়ার আগে ভালো করে পরীক্ষা করার সুযোগ
- সমস্যা হলে দ্রুত ওয়ারেন্টি ক্লেইম করা সহজ
- দোকানে মূল্য নিয়ে আলোচনা করে কম দামে কেনাকাটা সম্ভব
- সঙ্গে সঙ্গে পণ্য নিয়ে যাওয়ার সুবিধা থাকে
সংক্ষেপে: ভালো ডিসকাউন্ট চাইলে অনলাইন বেছে নিন। আর হাতে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুত সার্ভিস পেতে চাইলে লোকাল দোকান সেরা অপশন।
রাউটার নিয়ে সাধারণ প্রশ্ন ও উত্তর
Mercusys রাউটার কি ভালো?
হ্যাঁ, নতুন এবং বাজেট সচেতন ব্যবহারকারীদের জন্য Mercusys রাউটার বেশ কার্যকর।
Wi-Fi 6 কি সবার দরকার?
না, Wi-Fi 6 মূলত যারা ১০০ Mbps এর বেশি স্পিড নিয়ে কাজ করেন এবং একসাথে অনেক ডিভাইস ব্যবহার করেন তাদের জন্য প্রয়োজন।
নতুন ব্যবহারকারীর জন্য কোন রাউটার ভালো?
নতুনদের জন্য TP-Link WR820N এবং Mercusys MW305R/MW325R ভালো রাউটার।
Mercusys MW325 ব্যবহারের অভিজ্ঞতা?
আমি ২০২১ সাল থেকে MW325R ব্যবহার করছি; ৩টি মোবাইল এবং ২টি ল্যাপটপে কোন সমস্যা ছাড়াই কাজ করছে। বাজেটের মধ্যে এটি খুবই ভালো রাউটার।
শেষ কথা
আপনার বাসার সাইজ, ইন্টারনেট স্পিড আর কতগুলো ডিভাইসে ব্যবহার করেন এসব চিন্তা করেই রাউটার বেছে নিন। বাজেট না বাড়িয়ে ভালো পারফরম্যান্স পেতে চাইলে পোস্টে দেওয়া পরামর্শগুলো কাজে লাগবে। রাউটার বেছে নেওয়াটা কঠিন কিছু না, যদি আপনি জানেন আপনার কি দরকার।
এই পোস্টটি যদি আপনার কোন উপকারে আসে, তাহলে শেয়ার করতে পারেন। কোনো ক্রেডিটের দরকার নেই!
আরও দেখুন:

