আপেল খাওয়ার উপকারিতা ও অপকারিতা

আপেল খাওয়ার উপকারিতা আমরা সবাই কমবেশি জানি। ছোট-বড় সবাই এই ফল পছন্দ করে। বাংলাদেশে প্রায় প্রতিটি ঘরেই আপেল রাখা থাকে। অনেকে আবার অসুস্থ বাক্তি বা রোগীকে দেখতে গেলেও আপেল নিয়ে যাওয়াকে প্রথম পছন্দ হিসেবে বেছে নেন। আপেলের রঙ মূলত দুই ধরনের হয়, সবুজ এবং লাল। দেখতে ভিন্ন হলেও পুষ্টিগুণে তেমন কোন পার্থক্য নেই। তবুও স্বাদ এবং সুগন্ধের কারণে বেশিরভাগ মানুষ লাল আপেলকে বেশি পছন্দ করেন। এজন্যই আপেল খাওয়ার উপকারিতা সম্পর্কে অনেকেই জানতে চান।

আপেল শুধু খেতেই সুস্বাদু নয়, পুষ্টিগুণেও ভরপুর একটি ফল। “প্রতিদিন একটি আপেল খেলে ডাক্তারকে দূরে রাখা যায়” এই প্রবাদটাই বলে দেয় এর গুরুত্ব কতটা। আপেলে আছে ভিটামিন ‘এ’ ভিটামিন ‘সি’, অ্যান্টিঅক্সিডেন্ট, ফ্ল্যাভোনয়েড ও প্রচুর ফাইবার, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আপেল খেলে হজম শক্তি বৃদ্ধি পায়, হৃদপিণ্ড সুস্থ থাকে এবং ত্বক ও চুলের সৌন্দর্য বাড়ে। তবে অতিরিক্ত আপেল খেলে দাঁতের ক্ষয় বা পেটে অস্বস্তি দেখা দিতে পারে। সঠিক পরিমাণে খেলে এই ফল আমাদের স্বাস্থ্যের জন্য সত্যিই খুব উপকারী।

আপেল খাওয়ার উপকারিতা

আপেল এমন একটি ফল যার মধ্যে অনেক ধরনের উপকারিতা রয়েছে। আপেলে ক্যালোরির পরিমাণ খুবই কম থাকে। তবে এতে অনেক ফাইবার থাকার কারণে দীর্ঘক্ষণ ক্ষুধা লাগে না। প্রতিদিন এটি খাবারের মাঝে খেলে অস্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস অনেক কমে যায়। এখন আমরা আপেলের আরও অনেক গুনাগুন সম্পর্কে নিচে বিস্তারিত জানবো।

রোগ প্রতিরোধে আপেল খাওয়ার উপকারিতা

আপেলে প্রচুর পরিমানে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। আপেল খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। প্রতিদিন আপেল খেলে সর্দি-কাশি ও বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়।

হৃদপিণ্ড সুস্থ রাখতে আপেল

মানুষের শরীরে কোলেস্টেরল বাড়লে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে। আপেলে থাকা ফাইবার কোলেস্টেরল কমায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করে। ফলে হৃদরোগের ঝুঁকি অনেক কমে যায়।

হজমে আপেলের ভূমিকা

আপেলে থাকা ফাইবার হজম শক্তি বৃদ্ধি করে এবং কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করে। আপেল খোসাসহ খেলে পেট পরিষ্কার হয় এবং উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধি পায়।

ওজন নিয়ন্ত্রণে আপেলের প্রভাব

আপেলে ক্যালোরি কম থাকে কিন্তু অধিক পরিমানে ফাইবার থাকে। আপেল খেলে ঘন ঘন ক্ষুধা লাগে না এবং অতিরিক্ত খাবার খাওয়ার অভ্যাস কমে যায়।

ডায়াবেটিসে আপেলের উপকার

আপেলের কম গ্লাইসেমিক ইনডেক্সের কারণে শরীরে শর্করা আস্তে আস্তে মুক্তি পায়। ফলে রক্তের মধ্যে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে থাকে। এছাড়াও টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি অনেক কমে যায়।

মস্তিষ্কের জন্য আপেলের গুরুত্ব

আপেলে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ও কুয়েরসেটিন মস্তিষ্কের কোষকে স্বাভাবিক রাখে। এটি স্মৃতিশক্তি বাড়ায় এবং আলঝেইমার ও ডিমেনশিয়ার ঝুঁকি কমায়।

ত্বক ও চুলের যত্নে আপেল

আপেলে ভিটামিন এ, সি ও অ্যান্টি-অক্সিডেন্ট থাকে যা ত্বককে উজ্জ্বল করে এবং চুলকে শক্তিশালী করে। এটি বার্ধক্যের ছাপ দেরিতে আসতে সাহায্য করে।

হাড় মজবুত করতে আপেল

আপেলে থাকা বোরন ও ক্যালসিয়াম হাড়কে মজবুত করে। বিশেষ করে নারীদের হাড়ের জন্য এটি অত্যন্ত উপকারী। কারণ হাড় দুর্বল হওয়ার সমস্যা কমে যায়।

ক্যানসার প্রতিরোধে আপেল

আপেলে থাকা ফ্ল্যাভোনয়েড শরীরের ক্ষতিকর উপাদান কমিয়ে ক্যানসারের ঝুঁকি কমিয়ে দেয়। এতে সুস্থ জীবন গড়ার সুযোগ পাওয়া যায়।

দাঁত ও মাড়ির জন্য আপেল

আপেল চিবিয়ে খাওয়ার ফলে দাঁত ও মাড়ি প্রাকৃতিকভাবে পরিষ্কার থাকে। এটি দাঁতের ফাঁকে ময়লা জমতে দেয় না। ফলে মুখের দুর্গন্ধ কমে যায় এবং দাতঁ ও মাড়িকে শক্ত রাখে।

গর্ভাবস্থায় আপেল খাওয়ার উপকারিতা

গর্ভবতী মায়েদের জন্য আপেল খাওয়া অনেক উপকারী। এতে ভিটামিন, আয়রন, পটাশিয়াম এবং ফাইবার থাকে, যা মা ও শিশুর দেহের জন্য ভালো কাজে দেয়। আপেল খেলে খাবার সহজে হজম হয়, কোষ্ঠকাঠিন্য কমে এবং ক্ষুধা স্বাভাবিক থাকে। এছাড়া এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে রোগ থেকে বাঁচায়, হৃদপিণ্ড সুস্থ রাখে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। তাই গর্ভাবস্থায় দিনে একটি আপেল খাওয়ার উপকারিতা অনেক।

আপেল খাওয়ার অপকারিতা

আপেল স্বাস্থ্যের জন্য খুব উপকারী, তবে অতিরিক্ত খেলে কিছু সমস্যা দেখা দিতে পারে। এতে থাকা প্রাকৃতিক চিনি বেশি পরিমাণে গ্রহণ করলে বিশেষ করে ডায়াবেটিক রোগীদের রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। আপেলের অতিরিক্ত ফাইবার পেটের গ্যাস, ফোলাভাব এবং অস্বস্তি সৃষ্টি করতে পারে। তাই প্রতিদিন সঠিক পরিমাণে আপেল খাওয়া সবচেয়ে ভালো।

আপেলের বীজে সামান্য সায়ানাইড জাতীয় উপাদান থাকে, যা বেশি খেলে শরীরের জন্য ক্ষতি হতে পারে। তাই বীজ খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি। যাদের অ্যালার্জি রয়েছে তারা আপেল খাওয়ার আগে সতর্ক থাকবেন। সঠিক পরিমাণে খেলে আপেল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং স্বাস্থ্য ভালো রাখে। এজন্য আপেল খাওয়ার উপকারিতা জানার পাশাপাশি আপেলের অপকারিতাও জেনে রাখা উচিত।

প্রায়ই জিজ্ঞাসিত প্রশ্নসমূহ (FAQs)

প্রশ্নঃ রাতে আপেল খাওয়া কি ভালো ?
উত্তরঃ হ্যাঁ, রাতে আপেল খাওয়া ক্ষতিকর নয়। তবে খালি পেটে খেলে কারও কারও হজমে সমস্যা হতে পারে।

প্রশ্নঃ প্রতিদিন কয়টা আপেল খাওয়া উচিত ?
উত্তরঃ প্রতিদিন ১-২টা আপেল খাওয়া স্বাস্থ্যকর এবং পর্যাপ্ত।

প্রশ্নঃ আপেল ওজন কমাতে সাহায্য করে কি ?
উত্তরঃ হ্যাঁ, আপেল কম ক্যালোরি ও বেশি ফাইবার সমৃদ্ধ হওয়ায় ওজন নিয়ন্ত্রণে কার্যকর।

প্রশ্নঃ আপেল খোসাসহ খাওয়া ভালো নাকি খোসা ছাড়িয়ে ?
উত্তরঃ খোসাসহ খাওয়া সবচেয়ে ভালো, কারণ খোসায় বেশি ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে।

আরও দেখুনঃ

Leave a Comment