Volinac Gel এর সাধারণ ব্যবহার আমরা কম বেশি সকলেই জানি। বাসায় রাখা বিভিন্ন ওষুধের মধ্যে এটিও অনেকের ঘরে দেখা যায়। হঠাৎ করে মচকানো, মাংসপেশীর টান, অথবা আর্থ্রাইটিসের কারণে শরীরের বিভিন্ন জয়েন্টে ব্যথা দেখা দেয়। এই ধরনের ব্যথায় Volinac Gel বাবহারে দ্রুত আরাম পাওয়া যায়। এটি অনেকের কাছে জনপ্রিয় ও কার্যকরী মলম হিসেবেও পরিচিত।
তবে অনেকেই জানেন না ভলিনাক জেল আসলে কিভাবে কাজ করে এবং কোন কোন সমস্যায় এটি ব্যবহার করা হয়। আজকের কন্টেন্টে আমরা বিস্তারিত আলোচনা করবো Volinac Gel এর কাজ কি, ব্যবহারবিধি, সতর্কতা, পার্শ্বপ্রতিক্রিয়া এবং মূল্য। এতে আপনি সহজেই বুঝতে পারবেন কিভাবে এই জেল নিরাপদভাবে ব্যবহার করা যায়।
Volinac Gel কি?
Volinac Gel (ভলিনাক জেল) হলো একটি ব্যথা কমানোর জেল বা ক্রিম। এটি মাংসপেশী ও জয়েন্টের বিভিন্ন ধরনের ব্যথা, ফোলাভাব ও জ্বালা কমাতে ব্যবহার করা হয়। বিশেষ করে স্প্রেইন, স্ট্রেইন, পেশীর টান, পিঠের ব্যথা, বাতের ব্যথা এবং খেলাধুলায় প্রাপ্ত আঘাতের ব্যথায় ব্যবহার করা হয়। মহিলাদের সিজারের জন্য মেরুদণ্ডে ইঞ্জেকশান দেওয়া হয়। এর ফলে অনেকের কোমরে প্রায়ই ব্যথা দেখা দেয়। এতে ভলিনাক ক্রিম ব্যবহার করলে দ্রত ব্যথা কমে যায়।
Volinac Gel এর উপাদান
ভলিনাক জেলে কিছু কার্যকরী উপাদান আছে, যা একসাথে কাজ করে ব্যথা কমাতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। এগুলো হলো:
- Diclofenac Diethylamine→ব্যথা ও জ্বালা কমায়
- Methyl Salicylate→ব্যথা প্রশমনে সহায়ক।
- Linseed Oil→ব্যথার জ্বালা ও ফোলা কমায়।
- Menthol→ঠান্ডা অনুভূতি দেয় ও ব্যথা হ্রাস করে।
Volinac Gel এর কাজ কি
জেলটি আক্রান্ত স্থানে লাগালে এর উপাদানগুলো ত্বকের ভেতরে প্রবেশ করে জ্বালা কমায় এবং ব্যথা থেকে সাময়িক মুক্তি দেয়। এটি জয়েন্টের ব্যথা কমাতে সাহায্য করে। মাংসপেশীতে ব্যথা হলে বা আর্থ্রাইটিসের কারণে হওয়া ব্যথায় দ্রুত কাজ করে। এছাড়া মচকানো, টান বা আঘাতজনিত ব্যথায় আরাম দেয় এবং কোমর ও ঘাড়ের ব্যথা কমাতে সহায়ক। Volinac Gel ব্যবহার করলে এই ধরনের ব্যথা ও অস্বস্তি দ্রুত কমে যায় এবং রোগী স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে।
ভলিনাক জেলের ব্যবহারবিধি
জেলটি বাবহারে তেমন কোন গুরুত্বপূর্ণ ধরা বাধা নিওম নেই। তবুও নিচের বিষয়গুলো মেনে চললে ভালো ফল পাওয়া যেতে পারে। যেমনঃ
- আক্রান্ত স্থানে আলতোভাবে মালিশ করতে হবে।
- দিনে ৩–৪ বার ব্যবহার করা যেতে পারে।
- চোখ, মুখ বা খোলা ক্ষতে লাগানো যাবে না।
- ব্যবহার শেষে হাত ভালোভাবে ধুয়ে ফেলতে হবে।
- ডাক্তারি পরামর্শ ছাড়া দীর্ঘদিন ব্যবহার করা যাবেনা
এই জেল কারা ব্যবহার করবেন না
- যাদের Diclofenac বা এই জেলের অন্য কোনো উপাদানে অ্যালার্জি আছে
- খোলা ক্ষত বা কাটা জায়গায় ব্যবহার করা যাবে না
- ১২ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে ডাক্তারি পরামর্শ ছাড়া ব্যবহার করা যাবে না
- যাদের আগে থেকে গুরুতর ত্বকের সমস্যা আছে
প্রধান সতর্কতাঃ
ভলিনাক জেল শুধুমাত্র বাহ্যিকভাবে ব্যবহারের জন্য। এটি সরাসরি ত্বকে ব্যবহার করতে হয়। মুখের ভেতরে বা অন্য কোনো ছিদ্রপথে ব্যবহার করা যাবে না। এই জেল ব্যবহার করার সময় যেন চোখের সংস্পর্শে না আসে। অপ্রত্যাশিত কারণে জেল গিলে ফেলে থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
সাধারণ সতর্কতাঃ
- জেলটি শিশুদের নাগালের বাইরে রাখতে হবে।
- গর্ভবতী হলে ডাক্তারের পরামর্শে ব্যবহার করবেন।
- অ্যালার্জি বা ফুসকুড়ি হলে ব্যবহার বন্ধ করুন।
- ৭ দিনের মধ্যে অবস্থা ভালো নাহলে ডাক্তার দেখান।
- ব্যবহারের পরে হাত ভালোভাবে ধুয়ে নিন এবং চোখ বা মুখের সংস্পর্শ এড়ান।
পার্শ্বপ্রতিক্রিয়াঃ
Volinac Gel ব্যবহারে তেমন কোন সমস্যা অনুভব হয়না। তবে কিছু ক্ষেত্রে হালকা পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। পাশাপাশি, কিছু বিশেষ পরিস্থিতিতে এই জেল ব্যবহার করা উচিত নয়।
- ত্বকে জ্বালা জ্বালাভাব অনুভূত হওয়া
- হালকা চুলকানি দেখা দেওয়া
- ত্বকে লালচে ভাব বা পাতলা চামড়া ফুলে উঠা
- অ্যালার্জিক রিঅ্যাকশন (খুব কম ক্ষেত্রে)
Volinac Gel price in Bangladesh
অনেকেই স্কয়ার গ্রুপের বিভিন্ন সেক্টরের কর্মকর্তা বা কর্মচারী আছেন। তাই তারা খুব সহজেই SHC 100 অ্যাপ ব্যবহার করে জেলটি নিতে পারবেন। তাদের জন্য ভলিনাক জেলের এমপ্লয়ি মূল্য ভ্যাটসহ ৭২ – ৭৫ টাকা। আর যারা সাধারন ক্রেতা আছেন বিভিন্ন ওষুধের দোকান অথবা অনলাইন থেকে নিবেন তাদের জন্য খুচরা মূল্য ৯৫ – ১০০ টাকা। তবে পাইকারি ওষুধের ক্ষেত্রে এই মূল্য কিছুটা ভিন্ন হতে পারে।
আরও দেখুন:
Antiscar Gel এর কাজ কি | ব্যবহারের নিয়ম, উপাদান ও মূল্য
Apsol Oral Paste এর কাজ কি | Apsol oral paste ব্যবহারের নিয়ম
SunMask Cream এর কাজ কি। ব্যবহারবিধি, পার্শ্বপ্রতিক্রিয়া ও মূল্য