SunMask Cream বর্তমান সময়ে বাংলাদেশে অন্যতম জনপ্রিয় একটি স্কিন কেয়ার প্রোডাক্ট। বিশেষ করে মেয়েদের পাশাপাশি এখন ছেলেরাও ত্বক পরিচর্যায় এই ক্রিম ব্যবহার করছেন। আমাদের দেশের প্রেক্ষাপটে ত্বকের সৌন্দর্য রক্ষায় মানুষ অনেক বেশি সচেতন। সানমাস্ক সেই চাহিদা পূরণে কার্যকর ভূমিকা রাখছে। আজকের কন্টেন্টে আমরা আলোচনা করবো SunMask Cream এর কাজ কি, সানমাস্ক ক্রিমের ব্যবহার, পার্শ্বপ্রতিক্রিয়া ও মূল্য সম্পর্কে।
SunMask Cream কি?
SunMask Cream হলো একটি সানস্ক্রিন ক্রিম। এই ক্রিমে আছে SPF 60 এবং UVA Protection Grade +++। সহজ ভাষায় বললে, এটি ত্বকের উপর একটি সুরক্ষার স্তর তৈরি করে। এই স্তরটি সূর্যের ক্ষতিকর UVA এবং UVB রশ্মি থেকে স্কিনকে রক্ষা করে। ফলে রোদের মধ্যে বের হলেও ত্বক সহজে পুড়ে যায় না। এর ফলে স্কিন কালো হয়ে যাওয়া বা দাগ পড়ার ঝুঁকিও অনেকটা কমে যায়।
SunMask Cream এর কাজ কি
সানমাস্ক ক্রিমের কাজ হল ত্বককে সুরক্ষা দেওয়া। যা শুধু রোদ থেকে ত্বককে বাঁচায় না, এর সাথে ত্বকের নানা রকম সমস্যাও কমাতে সাহায্য করে। নিয়মিত ব্যবহার করলে ত্বক সুস্থ থাকে এবং স্বাভাবিক উজ্জ্বলতাও বজায় থাকে।
প্রধান কাজগুলোঃ
- সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে ত্বককে সুরক্ষা দেয়
- রোদে পোড়া বা কালো হয়ে যাওয়া প্রতিরোধ করে
- ত্বকের কালো দাগ হালকা করতে সাহায্য করে
- ত্বককে রোদে জ্বলে যাওয়া থেকে রক্ষা করে
- ফটোডার্মাটোসেস, সোলার আরটিকারিয়া ও সোলার ডার্মাটাইটিসে উপকার করে
SunMask Cream কিভাবে কাজ করে
সানমাস্ক ক্রিম ত্বককে রোদ থেকে সুরক্ষিত রাখে। এর মধ্যে থাকা Zinc Oxide সূর্যের আলোকে প্রতিফলিত করার কারণে সরাসরি রোদ ত্বকে লাগে না। এছাড়া Avobenzone, Octinoxate, এবং Enzacamene সূর্যের UV (Ultra Violet) রশ্মি শোষণ করে তাপ আকারে বাইরে বের করে দেয়। এর ফলে ত্বক সহজে পোড়ে না, কালো দাগ হয় না এবং রোদের তাপে জ্বলে যায় না। এই ক্রিম নিয়মিত ব্যবহার করলে ত্বক সুস্থ ও নিরাপদ থাকে।
সানমাস্ক ক্রিম এর ব্যবহার
SunMask Cream এর ব্যবহার জানলে কার্যকারিতা অনেক বেশি পাওয়া যায়। রোদে বের হওয়ার অন্তত ৩০ মিনিট আগে মুখ, গলা এবং খোলা স্থানে পাতলা করে ক্রিম লাগাবেন। বিভিন্ন প্রয়োজনে দীর্ঘ সময় নিয়ে রোদে থাকতে হয় অথবা সাঁতার কাটতে পানিতে থাকতে হয়। তাদের জন্য প্রতি ২ ঘণ্টা পরপর ক্রিমটি পুনরায় লাগানো উচিত। এতে অনেক ভালো ফল পাওয়া যায়। হাতের তালুতে ক্রিম নিয়ে আলতোভাবে ঘষে লাগানো সবচেয়ে ভালো পদ্ধতি।
সানমাস্ক ক্রিম বাবহারে সতর্কতাঃ
- ক্রিমটি শুধুমাত্র বাহ্যিকভাবে ব্যবহারের করবেন
- চোখ বা মুখের ভেতরে ব্যবহার করা যাবে না
- গর্ভবতী মায়েরা সতর্কতার সাথে ব্যবহার করবেন
- শিশুদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শে ব্যবহার করুন
SunMask Cream এর পার্শ্বপ্রতিক্রিয়া
SunMask Cream ব্যবহার অনেক নিরাপদ হলেও কিছু ক্ষেত্রে ত্বকে হালকা প্রতিক্রিয়া দেখা দিতে পারে। যেমন ত্বকে লালচে ভাব বা জ্বালা, হালকা চুলকানি বা র্যাশ এবং খুবই কম ক্ষেত্রে অ্যালার্জিক প্রতিক্রিয়া। এই ধরনের সমস্যা দেখা দিলে ব্যবহার বন্ধ করে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। যাদের ত্বক অতিরিক্ত সংবেদনশীল, একজিমা বা র্যাশের সমস্যা আছে, তাদের জন্য সাবধানতা অবলম্বন করা ভালো। তাই ক্রিমটি ব্যাবহারের সময় অবশ্যই সতর্ক থকবেন।
সংরক্ষণঃ
- ৩০° সেলসিয়াসের নিচে রাখতে হবে
- রেফ্রিজারেটরের ভিতরে রাখা যাবে না
- শিশুদের নাগালের বাইরে রাখতে হবে
সানমাস্ক ক্রিম দাম
আজকের কন্টেন্টে আমরা সানমাস্ক ক্রিমের দাম নিয়ে আলোচনা করেছি। তাই দাম সম্পর্কিত তথ্য বিস্তারিত দেখুন।
সানমাস্ক ক্রিম এর দাম কত
ক্রিমটি বাজারে টিউব আকারে পাওয়া যায়। এই টিউবের নেট ওজন ৬০ গ্রাম। ক্রিমটি পাইকারি, খুচরা অথবা অনলাইন থেকেও কিনতে পারবেন। তবে খুচরা, পাইকারি অথবা অনলাইন যেভাবেই কিনেন না কেন, প্লাটফর্ম অনুযায়ী দাম সবসময় ভিন্ন হতে পারে। তাই সানমাস্ক ক্রিমটি কিনতে হলে আপনাকে খুচরা মূল্য দিতে হবে প্রায় ২৫০ টাকা।
শেষ কথাঃ
আমরা চেষ্টা করেছি সানমাস্ক ক্রিম সংক্রান্ত বিস্তারিত তথ্য আপনাদের কাছে তুলে ধরতে। আশা করি সম্পূর্ণ লেখা পড়ে আপনি আপনার যথাযথ উত্তর পেয়ে গেছেন। তবুও যদি আরও কোন তথ্য জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা আপনার প্রশ্নের উত্তর যথাযথভাবে দিতে চেষ্টা করবো।
আরও দেখুনঃ
Antiscar Gel এর কাজ কি | ব্যবহারের নিয়ম, উপাদান ও মূল্য
Apsol Oral Paste এর কাজ কি | Apsol oral paste ব্যবহারের নিয়ম
Volinac Gel এর কাজ কি | ব্যবহারবিধি, পার্শ্বপ্রতিক্রিয়া ও মূল্য ২০২৫