আঙ্গুর খাওয়ার উপকারিতা ও অপকারিতা

আঙ্গুর খাওয়ার উপকারিতা সত্যিই অনেক। কেননা আঙ্গুর ছোট দানার মতো হলেও এতে লুকিয়ে আছে অসাধারণ পুষ্টিগুণ। আঙ্গুর খাওয়ার উপকারিতা শুধু শরীরকে সুস্থ রাখার মধ্যেই সীমাবদ্ধ নেই। আঙ্গুর খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, হজম শক্তি বৃদ্ধি পায় এবং ত্বক ও হৃদপিণ্ডের যত্নেও বিশেষ ভূমিকা রাখে। আমাদের দেশে সাধারণত তিন রঙের আঙ্গুর পাওয়া যায় যেমনঃ সবুজ, কালো এবং লাল। প্রতিটি প্রজাতিতেই রয়েছে ভিটামিন, মিনারেলস ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ উপাদান, যা শরীরকে ভেতর থেকে সতেজ ও প্রাণবন্ত রাখে।

তবে আঙ্গুর খাওয়ার উপকারিতা যতই থাকুক না কেন, অতিরিক্ত খেলে কিছু অপকারিতাও দেখা দিতে পারে। তাই সঠিক উপায়ে ও পরিমিত পরিমাণে আঙ্গুর খাওয়াই সবচেয়ে ভালো। এই লেখায় আমরা বিস্তারিত জানবো আঙ্গুর খাওয়ার উপকারিতা ও অপকারিতা নিয়ে।

আঙ্গুর খাওয়ার উপকারিতা

আঙ্গুর খেলে শরীরে বিভিন্ন ধরনের উপকার মেলে। কারন এতে রয়েছে ভিটামিন সি, ভিটামিন কে, পটাশিয়াম, ক্যালসিয়াম ও প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট। এই উপাদানগুলো শরীরকে সুস্থ, শক্তিশালী এবং রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন রাখতে সাহায্য করে। নিয়মিত আঙ্গুর খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। যার ফলে ক্যান্সারের ঝুঁকি কমে, হৃদরোগের সম্ভাবনা কমে এবং হজম প্রক্রিয়া উন্নত হয়। এছাড়া আঙ্গুর ত্বক ও চুলের সৌন্দর্য বাড়াতেও বিশেষভাবে সহায়ক। আঙ্গুরে পানি থাকায় এটি শরীরের পানির চাহিদাও পূরণ করে থাকে।

কালো আঙ্গুর খাওয়ার উপকারিতা

কালো আঙ্গুরে অ্যান্থোসায়ানিন এবং রেসভারাট্রল নামক শক্তিশালী উপাদান থাকে। এই উপাদান শরীরের জন্য অনেক উপকারী। এই উপাদানগুলো রক্ত সঞ্চালন ঠিক রাখতে সাহায্য করে। আঙ্গুর খেলে হৃদপিণ্ড সুস্থ থাকে এবং চোখের দৃষ্টি শক্তি বাড়ে। এছাড়া কালো আঙ্গুরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে ক্ষতিকর ফ্রি র‍্যাডিক্যাল থেকে রক্ষা করে। যার ফলে শরীরের অঙ্গপ্রত্যঙ্গের কার্যকারিতা ভালো থাকে। নিয়মিত কালো আঙ্গুর খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, স্বাস্থ্যের উন্নতি হয় এবং শরীর অনেকটা সতেজ ও শক্তিশালী থাকে।

সবুজ আঙ্গুরের উপকারিতা

সবুজ আঙ্গুর সাধারণত হালকা টক স্বাদের হয় এবং এটি শরীরের জন্য অনেক উপকারী। এতে প্রচুর ভিটামিন সি, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। নিয়মিত সবুজ আঙ্গুর খেলে ওজন নিয়ন্ত্রণে সাহায্য পাওয়া যায়। লিভারের কার্যকারিতা ভালো রাখতে এবং হজমশক্তি বাড়াতে সবুজ আঙ্গুর গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। এছাড়া সবুজ আঙ্গুর দাঁত ও মাড়ির যত্নে বেশ কার্যকারী। সবুজ আঙ্গুর ত্বককে সতেজ রাখে এবং শরীরকে ভেতর থেকে চাঙ্গা করে তুলে।

লাল আঙ্গুরের উপকারিতা

লাল আঙ্গুর খেতে অনেক মিষ্টি হয়। এজন্যই অনেক ছোট বাচ্চারা লাল আঙ্গুর খুব পছন্দ করে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে বিভিন্ন রকম রোগ থেকে রক্ষা করে। নিয়মিত লাল আঙ্গুর খেলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে। লাল আঙ্গুর খাওয়ার কারণে বয়সজনিত চিহ্ন কমে এবং ত্বক ও চুল ভালো থাকে। লাল আঙ্গুরে থাকা ভিটামিন ও খনিজ উপাদান হাড়কে মজবুত করে এবং সম্পূর্ণ শরীরে শক্তি যোগায়।

বাচ্চাদের আঙ্গুর খাওয়ার উপকারিতা

বাচ্চাদের জন্য আঙ্গুর একটি স্বাস্থ্যকর ফল। আঙ্গুর বাচ্চাদের শারীরিক ও মানসিক বিকাশে বিশেষ সহায়ক। যেমনঃ

  • শিশুদের শারীরিক বৃদ্ধিতে সাহায্য করে
  • মস্তিষ্কের বিকাশে বাড়াতে কাজ করে
  • শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
  • হাড়, দাঁত ও মাড়ি মজবুত রাখে
  • শরীরের শক্তি এবং সতেজতা বজায় রাখে

গর্ভাবস্থায় আঙ্গুর খাওয়ার উপকারিতা

গর্ভাবস্থায় ডাক্তাররা সবসময় পুস্তিকর খাবার খাওয়ার কথা বলে থাকেন। আঙ্গুরেও রয়েছে অনেক পুষ্টিগুণ। তাই গর্ভবতী মায়েদের জন্য আঙ্গুর খাওয়া নিরাপদ এবং এটি মা ও শিশুর স্বাস্থ্য উন্নত করতে সহায়ক। যেমনঃ

  • গর্ভের শিশুকে সুস্থ রাখতে সাহায্য করে
  • মায়ের শরীরে প্রয়োজনীয় শক্তি যোগায়
  • রক্তশূন্যতা প্রতিরোধে আয়রন সরবরাহ করে
  • ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে
  • হজম ও পাচনতন্ত্রের উন্নতিতে সহায়তা করে

আঙ্গুর খাওয়ার অপকারিতা

যদিও আঙ্গুর খাওয়ার অনেক উপকারিতা রয়েছে। তবুও অতিরিক্ত খেলে কিছু সমস্যা দেখা দিতে পারে। বেশি পরিমানে আঙ্গুর খেলে পেটে গ্যাস বা ডায়রিয়ার মতো সমস্যা হতে পারে। ডায়াবেটিস রোগীদের জন্য অতিরিক্ত আঙ্গুর ক্ষতির কারণ হতে পারে। কারণ এতে প্রাকৃতিক চিনি বেশি থাকে, যা রক্তের শর্করার মাত্রা বাড়াতে পারে। এছাড়া অতিরিক্ত আঙ্গুর খাওয়ার ফলে দাঁতের ক্ষতি হতে পারে। অনেকের ক্ষেত্রে আঙ্গুর খেলে অ্যালার্জি দেখা দিতে পারে, এতে চুলকানি বা ফুসকুড়ির মতো সমস্যা হয়। তাই পরিমিত পরিমাণে আঙ্গুর খাওয়াই ভালো।

শেষ কথাঃ

প্রতিটা মানুষের ক্ষেত্রেই নিওম মেনে সঠিক পরিমাণ আঙ্গুর খাওয়া উচিৎ। এতে শরীর স্বাস্থ্য ভালো থাকার প্রবণতা বেড়ে যায় এবং সুস্থ থাকা যায়। আজকের পোস্টে আমরা চেষ্টা করেছি আঙ্গুর সম্পর্কে ধারনা দিতে। আশা করি এই লেখাটি আপনাদের উপকারে আসবে। যদি কোন মন্তব্য থেকে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

আরও দেখুনঃ

Leave a Comment