দাঁত ব্যথা শুরু হলে দাঁত ব্যথার ট্যাবলেট খাননা এমন মানুষ খুব কম আছে। এটি এমন একটি সমস্যা যা একবার শুরু হলে অন্য কিছুতে মন বসে না। কারো দাঁতের গোড়ায় ব্যথা, কারো আক্কেল দাঁতের যন্ত্রণা আবার কারো দাঁতে পোকা ধরার কারণে ব্যথা দেখা দেয়। এরকম ব্যথার জন্য অনেকেই তাড়াহুড়ো করে ফার্মেসি থেকে ট্যাবলেট কিনে খান। যার কারনে হঠাৎ করেই আপনার শরীরে বিভিন্নরকম সমস্যা দেখা দিতে পারে। তাই আজকে আমরা ২০২৫ সালের বাংলাদেশি বাজারের তথ্য অনুযায়ী কোন ট্যাবলেট আসলে কার্যকর? দাম কত? আর কোন পরিস্থিতিতে ডাক্তার দেখানো জরুরি? এসব নিয়ে বিস্তারিত জানবো।
দাঁতের ব্যথার ঔষধ বাংলাদেশ
বাংলাদেশে দাঁতের ব্যথা কমানোর জন্য বিভিন্ন ধরনের ঔষধ বাজারে পাওয়া যায়। তবে মূলত তিন ধরনের ওষুধ বেশি ব্যবহৃত হয়:
- সাধারণ পেইন কিলার ট্যাবলেট (Paracetamol)
- প্রদাহ ও ব্যথা কমানোর ট্যাবলেট (Ibuprofen, Naproxen)
- বিশেষ ক্ষেত্রে শক্তিশালী ব্যথানাশক (Ketorolac)
এগুলো সাধারণত ২৪–৪৮ ঘণ্টার জন্য আরাম দেয়। তবে দাঁতের আসল সমস্যা যেমন– পুঁজ, ক্যাভিটি বা ভাঙা দাঁত সমস্যার সমাধান হয় না। তাই ব্যথা বারবার হলে শুধু ট্যাবলেট খাওয়া ঝুঁকিপূর্ণ।
জনপ্রিয় ট্যাবলেট ও দাম
| ওষুধের নাম | ডোজ | দাম (প্রতি ট্যাবলেট) |
|---|---|---|
| Paracetamol – Napa | 500mg | ৳১.২০ |
| Naproxen – Anaflex | 250mg | ৳৯.০০ |
| Naproxen – Aktivex | 500mg | ৳১১.০০ |
| Ibuprofen (Fenorin/অন্যান্য) | 200–400mg | ৳৩–৫ |
হালকা ব্যথায় Napa যথেষ্ট হলেও মাঝারি বা তীব্র ব্যথার জন্য সাধারণত Naproxen ব্যবহার করা হয়।
দাঁত ব্যথার ট্যাবলেট এর নাম কি
অনেকেই আছেন যারা সরাসরি ফার্মেসিতে গিয়ে বলেন ভাই, “দাঁত ব্যথার ট্যাবলেট দিন।” এটা আসলে ঠিকনা, মনে রাখবেন সব ট্যাবলেট সবার জন্য সমান কার্যকর হয় না। বাংলাদেশে দাঁতের ব্যথার জন্য প্রচলিত ট্যাবলেটের নাম:
- Napa (Paracetamol) – সাধারণ ব্যথায় ব্যবহারযোগ্য
- Ace Plus (Paracetamol + Caffeine) – দ্রুত আরাম দেয়
- Fenorin (Ibuprofen) – দাঁতের প্রদাহ কমায়
- Anaflex / Aktivex (Naproxen) – শক্তিশালী ব্যথানাশক
- Ketorolac (Ketorol) – ডাক্তারের প্রেস্ক্রিপশন ছাড়া সাধারণত দেওয়া হয় না
সাধারণত সব ফার্মেসিতে এগুলো সহজে পাওয়া যায় এবং দামও তুলনামূলক কম। তবে ব্যথার ঔষুধ এইভাবে দীর্ঘ সময় ধরে ব্যবহার করা ঠিক নয়।
দাঁতের গোড়ায় ব্যথার ওষুধ
দাঁতের গোড়ায় ব্যথা হয় দাঁতের শিকড়ে ইনফেকশনের কারনে এবং মাড়ির প্রদাহ বা ক্যাভিটির কারণে।
সাধারণত ব্যবহৃত ট্যাবলেটগুলো:
- Naproxen 250mg – Anaflex → ৳৯.০০
- Naproxen 500mg – Aktivex → ৳১১.০০
- Ibuprofen – Fenorin → ৳৩–৫
এগুলো ব্যথা ও ফোলা কমায়, তবে মূল ইনফেকশন ঠিক হয়না। এজন্য ডাক্তারের পরামর্শ নিন।
পোকা দাঁতের ব্যথা কমানোর ঔষধ
দাঁতে পোকা ধরলে ভেতরে ইনফেকশন হয় আর সেখান থেকেই মূলত ব্যথা শুরু হয়। তখন ব্যথা কমাতে কয়েকটা উপায় আছে যেমন:
- ডাক্তারের পরামর্শে Ibuprofen বা Naproxen ট্যাবলেট খাওয়া যেতে পারে
- দাঁতে লবঙ্গ বা লবঙ্গ তেল লাগালে সাময়িক আরাম পাওয়া যায়
- তবে আসল সমাধান হলো দাঁতের ফিলিং বা রুট ক্যানাল করা
আক্কেল দাঁত ব্যথার ঔষধ
আক্কেল দাঁত ওঠার সময় প্রায়ই মাড়ি ফেটে যায় এবং ব্যথা হয়। কারো কারো দাঁত আাবার বাঁকা হয়ে ওঠে, তখন পুঁজ জমে যায় ও ব্যথা হয়।
প্রচলিত ট্যাবলেট ও দাম:
- Naproxen 250mg – Anaflex → ৳৯.০০
- Naproxen 500mg – Aktivex → ৳১১.০০
- Ketorolac 10mg → ৳৮–১২
বি.দ্র: আক্কেল দাঁতের ব্যথা যদি কয়েক দিনের বেশি স্থায়ী হয় বা মুখ ফুলে যায়, তবে অবশ্যই দাঁতের ডাক্তার দেখানো জরুরি।
দাঁত ব্যথার এন্টিবায়োটিক ঔষধ
যদি দাঁতের ভেতরে পুঁজ হয় বা মাড়ি ফুলে যায়, তখন শুধু ব্যথানাশক যথেষ্ট নয়। এমতাবস্থায় ডাক্তারের পরামর্শে অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত।
প্রচলিত এন্টিবায়োটিক ও দাম
| অ্যান্টিবায়োটিক | ডোজ | দাম |
|---|---|---|
| Metronidazole – Amotrex | 200mg | ৳১.০০ প্রতি ট্যাবলেট |
| Metronidazole – Flagyl | 400mg | ৳১.৭০ প্রতি ট্যাবলেট |
| Amoxicillin | 500mg | ৳২–৫ প্রতি ক্যাপসুল |
উল্টা পাল্টা অ্যান্টিবায়োটিক খেলে শরীরে রেজিস্ট্যান্স তৈরি হয়, ফলে ভবিষ্যতে ওষুধ কাজ নাও করতে পারে।
দাঁতের ব্যথায় ট্যাবলেট খাওয়ার নিয়ম
- ডাক্তারের পরামর্শ ছাড়া দীর্ঘদিন ট্যাবলেট খাবেন না
- একসাথে দুই–তিন ধরনের ব্যথানাশক খাবেন না
- ডোজ মিস হলে দ্বিগুণ করে ট্যাবলেট খাবেন না
- খাবারের পরে ট্যাবলেট খাওয়া ভালো, খালি পেটে খেলে গ্যাস্ট্রিক হতে পারে
কখন ডাক্তার দেখাবেন?
ট্যাবলেট খাওয়ার পরও যদি—
- দাঁতের ব্যথা ২–৩ দিনের বেশি স্থায়ী হয়
- মাড়ি ফুলে যায় বা পুঁজ হয়
- জ্বর আসে
- চিবাতে কষ্ট হয়
যদি এই সমস্যাগুলো দেখা দেয় তাহলে দ্রুত একজন দন্ত চিকিৎসকের কাছে যাওয়া উচিত।
ঘরোয়া সমাধান
- লবঙ্গ বা লবঙ্গ তেল দাঁতের ব্যথায় দ্রুত আরাম দেয়
- লবণ পানিতে গার্গল করলে ইনফেকশন কমে
- বরফ দিয়ে মুখ ঠাণ্ডা করলে ব্যথা সাময়িক কমে
তবে এগুলো কেবল সাময়িক সমাধানের জন্য ভালো।
শেষ কথা (Conclusion)
দাঁতের ব্যথা কমানোর জন্য বাংলাদেশে বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া যায়। তবে এগুলো শুধু সাময়িক আরাম দেয়। দাঁতের আসল সমস্যা যেমন ইনফেকশন, ক্যাভিটি বা আক্কেল দাঁতের সমস্যা ইত্যাদি চিরস্থায়ী সমাধানের জন্য অবশ্যই দন্ত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
সারসংক্ষেপ
- হালকা ব্যথা → Napa 500mg (৳১.২০)
- মাঝারি/গুরুতর ব্যথা → Naproxen 250–500mg (৳৯–১১)
- ইনফেকশন → Metronidazole বা Amoxicillin (৳১–৫)
আরও দেখুন:
Amodis 400 এর কাজ কি | খাওয়ার নিয়ম, পার্শ্বপ্রতিক্রিয়া ও মূল্য
Antiscar Gel এর কাজ কি | ব্যবহারের নিয়ম, উপাদান ও মূল্য
Apsol Oral Paste এর কাজ কি | Apsol oral paste ব্যবহারের নিয়ম