ফ্রিজের কম্প্রেসার কত ওয়াট | ১ ফ্রিজে কত ওয়াট লাগে?

বাংলাদেশে দিন দিন গরমের মাত্রা যেমন বাড়ছে, তেমনি ফ্রিজের চাহিদাও বাড়ছে দ্রুতগতিতে। খাবার সংরক্ষণ এবং ঠান্ডা পানি খাওয়ার জন্য ফ্রিজ এখন প্রায় প্রতিটি ঘরের অপরিহার্য একটি যন্ত্র। তবে শুধু ফ্রিজ ব্যবহার করলেই হয় না, এর সঙ্গে বিদ্যুৎ বিলের বিষয়টিও মাথায় রাখতে হয়। অনেকেই জানেন না, ফ্রিজের কম্প্রেসার ঠিক কত ওয়াট বিদ্যুৎ খরচ করে বা কোন ফ্রিজে কত ইউনিট বিদ্যুৎ লাগে। বিশেষ করে যারা বিদ্যুৎ বিল কমিয়ে আনতে চান, তাদের জন্য এই তথ্য জানা খুবই গুরুত্বপূর্ণ। তাই আজকের এই লেখায় আমরা জানবো ফ্রিজের কম্প্রেসার কত ওয়াট লাগে এবং কিভাবে বিদ্যুৎ সাশ্রয় করা যায়।

ফ্রিজের কম্প্রেসার কাজ কী?

ফ্রিজের কম্প্রেসার আসলে এমন একটি গুরুত্বপূর্ণ অংশ, যা ফ্রিজের ভেতরে ঠান্ডা পরিবেশ তৈরি করতে মূল ভূমিকা রাখে। এটি রেফ্রিজারেটর এর গ্যাসকে সংকুচিত করে উচ্চচাপে পরিণত করে, ফলে গ্যাসটি ঘনীভূত হয়ে ফ্রিজের ভেতরের তাপমাত্রা কমিয়ে দেয়। আরও সহজভাবে বললে, কম্প্রেসার ছাড়া ফ্রিজের ভিতরটা ঠান্ডা হয়না। কম্প্রেসার চালু হওয়ার সময় সবচেয়ে বেশি বিদ্যুৎ ব্যবহার করে, তাই ফ্রিজের মোট বিদ্যুৎ খরচের বড় একটি অংশ এই কম্প্রেসার থেকেই আসে।

কম্প্রেসারের প্রকারভেদ

ফ্রিজে বিভিন্ন ধরনের কম্প্রেসার ব্যবহার করা হয়ে থাকে, যেগুলোর গঠন ও কাজের পদ্ধতিতে ভিন্নতা রয়েছে। নিচে সবচেয়ে প্রচলিত কিছু কম্প্রেসারের ধরন তুলে ধরা হলো:

  • পিস্টন টাইপ কম্প্রেসার: ছোট ও মাঝারি সাইজের ফ্রিজে বেশি ব্যবহার করা হয়।
  • স্ক্রল কম্প্রেসার: আধুনিক ফ্রিজে ব্যবহার করা হয়, শব্দ কম করে এবং দক্ষতা অনেক বেশি।
  • স্ক্রু কম্প্রেসার: এটি মূলত বড় শিল্প প্রতিষ্ঠানে ব্যবহার করা হয়, সাধারণ ফ্রিজে দেখা যায় না।
  • সেন্ট্রিফিউগাল কম্প্রেসার: বৃহৎ শীতলীকরণ ব্যবস্থায় ব্যবহার করা হয়, যেমন: বাণিজ্যিক ভবনে বা কারখানায়।

বিভিন্ন সাইজের ফ্রিজে কত ওয়াট কম্প্রেসার লাগে?

ফ্রিজের সাইজ বা সেফটি অনুযায়ী কম্প্রেসারের ওয়াট ভিন্ন হয়ে থাকে। বাংলাদেশে সাধারণত যেসব সাইজের ফ্রিজ সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, সেগুলোর আনুমানিক বিদ্যুৎ খরচ নিচে দেওয়া হলো:

৮ সেফটি ফ্রিজ

  • কম্প্রেসার পাওয়ার: প্রায় ৮০ থেকে ১০০ ওয়াট
  • উপযুক্ত: এক বা দুইজনের জন্য ছোট ফ্রিজ

১০ সেফটি ফ্রিজ

  • কম্প্রেসার পাওয়ার: প্রায় ১০০ থেকে ১২০ ওয়াট
  • উপযুক্ত: ছোট থেকে মাঝারি পরিবারের জন্য

১২ সেফটি ফ্রিজ

  • কম্প্রেসার পাওয়ার: প্রায় ১২০ থেকে ১৫০ ওয়াট
  • উপযুক্ত: সাধারণ পরিবারের জন্য সবচেয়ে জনপ্রিয় সাইজ

১৪ সেফটি ফ্রিজ

  • কম্প্রেসার পাওয়ার: প্রায় ১৫০ থেকে ২০০ ওয়াট
  • উপযুক্ত: বড় পরিবার বা বাড়ির জন্য

ফ্রিজের ওয়াটেজ কত?

ফ্রিজের কম্প্রেসার কত ওয়াট বিদ্যুৎ ব্যবহার করে থাকে তা নির্ভর করে তার সাইজ, মডেল ও প্রযুক্তির উপর। সাধারণত ৮ থেকে ১৪ কিউবিক ফিট বা সেফটির ফ্রিজগুলোতে ৮০ থেকে ২০০ ওয়াট পর্যন্ত কম্প্রেসার ব্যবহার করা হয়। বড় ফ্রিজ বা ডাবল ডোর ফ্রিজের ক্ষেত্রে এই সংখ্যা আরও বেশি হয়ে থাকে।

সাধারণ একটি ফ্রিজ দৈনিক গড়ে ১.৫ থেকে ২.৫ ইউনিট বিদ্যুৎ খরচ করে, তবে এটি ব্যবহারের ধরন, ঘরের তাপমাত্রা এবং ডোর খোলার পরিমাণের উপরেও নির্ভর করে।

১ ফ্রিজে কত ওয়াট লাগে?

একটা সাধারণ ফ্রিজ চালু থাকলে তার কম্প্রেসার সাধারণত ৮০ থেকে ১৫০ ওয়াট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করে। তবে ফ্রিজ চালু হওয়ার সময় বা গরম আবহাওয়ায় এর বিদ্যুৎ খরচ কিছুটা বেড়ে যায়। বিশেষ করে যখন দরজা বারবার খোলা হয় বা ফ্রিজের ভেতরে নতুন কিছু রাখা হয়, তখন ঠান্ডা রাখতে বেশি বিদ্যুৎ লাগে। সেজন্য ফ্রিজে আসলে কত ওয়াট লাগে তা নির্ভর করে এর সাইজ, পরিবেশ ও ব্যবহারের ধরনের ওপর।

ফ্রিজের শুরুতে ওয়াটেজ কত?

ফ্রিজ যখন প্রথমবার চালু হয়, তখন কম্প্রেসার হঠাৎ করে অনেক বেশি শক্তি ব্যবহার করে থাকে এটাকেই বলা হয় স্টার্টআপ ওয়াটেজ। সাধারণত এই সময়ের ওয়াট খরচ সাধারণ চলার সময়ের তুলনায় ২ থেকে ৩ গুণ বেশি হতে পারে। যদিও এই বাড়তি খরচ খুব বেশিক্ষণ থাকে না, তবে বিদ্যুৎ বিলের দিক দিয়ে সাময়িক প্রভাব ফেলতে পারে। কিছুক্ষণ পরেই আবার ফ্রিজ স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এবং নিয়মিতভাবে কম বিদ্যুৎ খরচ করতে থাকে।

বিদ্যুৎ সাশ্রয়ের টিপস

ফ্রিজের বিদ্যুৎ খরচ কমাতে চাইলে কিছু সহজ কার্যকর অভ্যাস গড়ে তুলুন। এতে শুধু বিদ্যুৎ বিল কমবে না, বরং ফ্রিজের আয়ুও বাড়বে।

  • ফ্রিজের তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসে মধ্যে রাখুন।
  • দরজা যত কম খুলবেন তত ভালো, খোলার পর আবার দ্রুত বন্ধ করুন।
  • খুব বেশি খাবার একসাথে রাখবেন না, যেন ভিতরে ঠান্ডা বাতাস স্বভাবিকভাবে চলাচল করতে পারে।
  • সময়মতো ফ্রিজ পরিষ্কার ও ডিফ্রস্ট করুন।
  • ফ্রিজ এমন স্থানে রাখুন যেখানে বাতাস চলাচল ভালো হয় এবং রোদ না লাগে।

শেষ কথা

ফ্রিজের কম্প্রেসার কত ওয়াট ব্যবহার করে এবং কীভাবে এর বিদ্যুৎ সাশ্রয় করা যায়, আশা করি এখন আপনি এই বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি সঠিক ব্যবহার ও নিয়মিত যত্ন নেন তাহলে আপনার ফ্রিজ দীর্ঘস্থায়ী ও কার্যকর থাকবে, পাশাপাশি বিদ্যুৎ বিলেও অনেক সাশ্রয় হবে।

যদি আপনার ফ্রিজ বা কম্প্রেসর নিয়ে আরও কোনো প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্ট করে জানাতে পারেন।

 

আরও দেখুন:

Leave a Comment