ফ্রিজ ঘামার কারণ কি? জানুন প্রধান কারণ ও সহজ সমাধান

ফ্রিজের বাইরে ঘাম জমে গেলে অনেক সময় আমাদের জন্য ঝামেলার কারণ হয়ে দাঁড়ায়। অনেকেই আবার ভাবেন ফ্রিজে হয়তো বড় কোনো সমস্যা হয়েছে, কিন্তু ব্যাপারটা আসলে তা নয়। এটা সাধারণত তাপমাত্রার পার্থক্য আর দরজা ঠিকমতো বন্ধ না থাকার মতো ছোট ছোট কারণে ঘটে থাকে। যদিও এটা খুব বড় কোনো সমস্যা না, তবু ফ্রিজের কর্মক্ষমতা কিছুটা কমিয়ে দিতে পারে। তাই এই লেখায় আমরা সহজ ভাষায় জানবো ফ্রিজ ঘামার কারণগুলো কী কী এবং কীভাবে কিছু সহজ উপায়ে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

তাপমাত্রার পার্থক্য

ফ্রিজ ঘামার সবচেয়ে সাধারণ কারণ হলো ভেতরের ঠান্ডা বাতাস আর বাইরের গরম ও আর্দ্র বাতাসের পার্থক্য। যখন বাইরের গরম বাতাস ফ্রিজের ভিতরে থাকা ঠান্ডা দেয়ালকে স্পর্শ করে, তখন সেটা ঘনীভূত হয়ে জলীয় বাষ্পে পরিণত হয়। আর এভাবেই ফ্রিজের বাইরের দেয়ালে ঘামের মতো পানি জমে। এই ধরনের সমস্যা সাধারণত বর্ষাকালে বেশি দেখা যায়। এছাড়া যদি ফ্রিজ রান্নাঘরের পাশে থাকে, বা বারবার দরজা খোলা হয়, তাহলেও ঘামের প্রবণতা বেড়ে যেতে পারে।

এই ধরনের সমস্যা সাধারণত বর্ষাকালে বেশি দেখা যায়। এছাড়া যদি ফ্রিজ রান্নাঘরের পাশে থাকে, বা বারবার দরজা খোলা হয়, তাহলেও ঘামের প্রবণতা বেড়ে যেতে পারে।

দরজা ভালোভাবে বন্ধ না হওয়া

ফ্রিজের দরজা যদি পুরোপুরি না লাগান, তাহলে বাইরের গরম বাতাস ভেতরে ঢুকে ঠান্ডা বাতাসের সঙ্গে মিশে ঘাম তৈরি করে। এটা অনেক সময় এমনিতেই আমাদের চোখে পড়ে না, কিন্তু নিয়মিত হলে ফ্রিজের কর্মক্ষমতা কমে যেতে পারে।

করণীয়

  • দরজা বন্ধের পর ভালোভাবে দেখুন, পুরোপুরি সিল হয়েছে কি না।
  • দরজার সঙ্গে কোনো খাবার বা বোতল আটকে আছে কি না খেয়াল করুন।
  • রাবার সিলিং নরম বা ঢিলা হয়ে গেলে সেটা ঠিক করুন।
  • পুরনো ফ্রিজ হলে দরজার লকিং সিস্টেম চেক করে মেরামত করান।

দরজার রাবার গ্যাসকেটে ত্রুটি

অনেক সময় ফ্রিজের দরজার চারপাশে থাকা রাবার গ্যাসকেট ফেটে গিয়ে ফ্রিজের ঠান্ডা বাতাস বাইরে বের করে দেয় আর বাইরের গরম বাতাস ভেতরে ঢুকতে শুরু করে। যার ফলে জলীয় বাষ্প ঘামের আকারে বের হতে থাকে। এই সমস্যাটি অনেক সময় বুঝা যায় না, তাই নিয়মিত গ্যাসকেট চেক করাটা খুবই জরুরি।

কীভাবে বুঝবেন গ্যাসকেট ঠিক আছে কিনা?

একটি কাগজ গ্যাসকেটের পাশে রেখে দরজা বন্ধ করুন। কাগজটি যদি সহজে বইরে বেরিয়ে আসে তাহলে বুঝবেন গ্যাসকেট ফেঁটে গেছে বা দুর্বল হয়ে গেছে।

করণীয়

  • গ্যাসকেট সবসময় পরিষ্কার ও শুকনো রাখুন।
  • গ্যাসকেট যদি পুরনো হয়ে যায় বা ঠিকমতো না বসে, তাহলে তা পরিবর্তন করুন।

ঘরের অতিরিক্ত আর্দ্রতা

ফ্রিজ যদি ঘরের এমন জায়গায় রাখা হয় যেখানে বাতাসে আর্দ্রতা বেশি থাকে যেমন রান্নাঘরের ভেতরে, সানলাইটে বা বাতাস চলাচলহীন কোনো জায়গায়, তাহলে বাইরের জলীয় বাষ্প ফ্রিজের ঠান্ডা দেয়ালের সঙ্গে মিশে ঘাম সৃষ্টি করে। এই ঘাম শুধু দেখতে দৃষ্টিকটুই নয়, বরং ফ্রিজের কার্যক্ষমতাও কমিয়ে দেয়।

করণীয়

  • ফ্রিজ এমন স্থানে রাখুন যেখানে বাতাস চলাচল ভালো হয়।
  • রান্নার সময় ফ্রিজের পাশে জানালা বা দরজা খোলা রাখার চেষ্টা করুন।
  • ঘরে বেশি আর্দ্রতা থাকলে ডিহিউমিডিফায়ার বা এক্সজস্ট ফ্যান ব্যবহার করতে পারেন।

ডিফ্রস্ট সিস্টেমের সমস্যা

ডিফ্রস্ট সিস্টেমের কাজ হলো ফ্রিজের ভিতরে বরফ জমা ঠেকানো, যাতে ঠান্ডা ঠিকমতো ছড়াতে পারে। কিন্তু যদি এই সিস্টেম ঠিকমতো কাজ না করে, তাহলে অতিরিক্ত বরফ জমে যায় এবং ঠান্ডা ঠিকমতো ছড়াতে পারে না। ফলে ফ্রিজের বাইরের দেয়ালে জলীয় বাষ্প জমে ঘামের মতো দেখা দেয়।

করণীয়

  • পুরনো মডেলের ফ্রিজে প্রতি মাসে একবার ম্যানুয়াল ডিফ্রস্ট করে নিন।
  • ডিফ্রস্ট টাইমার বা হিটার ঠিকমতো কাজ করছে কি না, একজন টেকনিশিয়ান দিয়ে চেক করান।

ফ্রিজ ঘামা বন্ধে প্রয়োজনীয় করণীয়

ফ্রিজ ঘামা দেখতে যত সাধারণই হোক, এর পেছনে কিছু সহজ সমাধান মেনে চললে আপনি এই সমস্যা থেকে পুরোপুরি মুক্ত থাকতে পারেন। নিচে এমন কিছু দরকারি টিপস দেওয়া হলো যা নিয়মিত মানলে আপনার ফ্রিজ থাকবে ঘামমুক্ত ও সঠিক কার্যক্ষমতা সম্পন্ন।

সহজ টিপস

  • ফ্রিজের দরজা সবসময় ভালোভাবে বন্ধ হচ্ছে কি না নিশ্চিত করুন।
  • দরজার রাবার গ্যাসকেট নিয়মিত পরিষ্কার ও শুকনো রাখুন।
  • ফ্রিজের তাপমাত্রা ৩° থেকে ৫° সেলসিয়াসে সেট করে রাখুন।
  • ফ্রিজ এমন স্থানে রাখুন, যেখানে আলো-বাতাস চলাচল স্বাভাবিক থাকে।
  • মাসে অন্তত একবার ফ্রিজ পরিষ্কার করুন ও ভিতরের হাওয়া চলাচলে বাধা নেই নিশ্চিত করুন।
  • যদি সমস্যা লেগেই থাকে, তাহলে দেরি না করে একজন অভিজ্ঞ টেকনিশিয়ানের সাহায্য নিন।

আপনার জন্য কিছু কথা:

আপনি যদি পুরো কন্টেন্ট মনোযোগ দিয়ে পড়ে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন ফ্রিজ ঘামার কারণ কী এবং কীভাবে এই বিরক্তিকর সমস্যার সহজ সমাধান করা যায়। তাই একটু সচেতন থাকলেই আপনি সহজেই এই ঝামেলা থেকে মুক্ত থাকতে পারেন। নিয়মিত যত্ন আর ছোটখাটো বিষয় খেয়াল রাখলেই আপনার ফ্রিজ থাকবে কার্যকর, ঘাম-মুক্ত ও দীর্ঘস্থায়ী।

আপনার যদি ফ্রিজ নিয়ে আরো কিছু জানার থাকে তবে নিচে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। আমরা যথাসম্ভব আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব।

 

আরও দেখুন:

ফ্রিজের কম্প্রেসার কত ওয়াট | ১ ফ্রিজে কত ওয়াট লাগে?

ফ্রিজের সেফটি হিসাব ২০২৫ | ১ সেফটি কত লিটার

Leave a Comment