আজকে আমরা আপনাদের জন্য Monas 10 ট্যাবলেট এর বিস্তারিত সব তথ্য নিয়ে হাজির হয়েছি। বর্তমানে শ্বাসকষ্ট, হাঁপানি, অ্যালার্জি কিংবা কাশির মতো সমস্যায় অনেকেই ভুগছেন। এসব সমস্যার চিকিৎসায় ডাক্তাররা নানা ধরনের ঔষধ ব্যবহার করেন। যার মধ্যে সবচেয়ে পরিচিত ও অধিক ব্যবহার হয় Monas 10 mg ট্যাবলেট।
এই পোস্টে আমরা সহজ ভাষায় জানবো মোনাস 10 এর কাজ, খাওয়ার নিয়ম, পার্শ্বপ্রতিক্রিয়া, গর্ভাবস্থায় ব্যবহার ও ২০২৫ সালের দাম নিয়ে বিস্তারিত তথ্য।
Monas 10 এর কাজ কি
মোনাস ১০ হলো Montelukast Sodium ভিত্তিক একটি ঔষধ। এটি ACME Laboratories Ltd. এর একটি ব্র্যান্ড। যা মূলত শ্বাসনালী ও অ্যালার্জি সমস্যার কারনে ব্যবহার করা হয়। সহজভাবে বললে, মোনাস 10 এর কাজগুলো হলো:
- হাঁপানি (Asthma) নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।
- হাঁচি, নাক দিয়ে পানি পড়া ও অ্যালার্জি দূর করে।
- ঘন ঘন কাশি বা শ্বাসকষ্ট কমাতে সহায়তা করা।
- মৌসুমী অ্যালার্জি থেকে সৃষ্ট সমস্যায় কাজ করে।
মোনাস ১০ খাওয়ার নিয়ম
ঔষধ সবসময় সঠিক নিয়ম অনুযায়ী খাওয়ার চেষ্টা করুন। মেনাস ট্যাবলেট সাধারণত দিনে ১ বার রাতে শোবার আগে খাবেন। চইলে এটি খালি পেটে বা খাবারের পর দুইভাবেই খেতে পারবেন। চিবিয়ে নয়, এক গ্লাস পানি দিয়ে ট্যাবলেট গিলে খেয়ে ফেলুন ।
মোনাস ১০ দিনে কয়বার খেতে হয়
ডাক্তারের নির্দেশনা ছাড়া কখনোই দিনে একবারের বেশি খাবেন না। বাচ্চাদের জন্য আলাদা ডোজ নির্ধারন করা থাকে, তাই শিশুদের ক্ষেত্রে ডাক্তারি পরামর্শ মেনে চলুন।
মোনাস ১০ কতদিন খেতে হয়
অসুস্থতার ধরনের উপর নির্ভর করে সময় কিছুটা কম বা বেশি হয়। অনেক সময় হাঁপানি বা অ্যালার্জি নিয়ন্ত্রণে এটি দীর্ঘদিন পর্যন্ত খাওয়া যায়। তবে ঠিক কতদিন খেতে হবে তা রোগীর অবস্থা অনুযায়ী ডাক্তার ঠিক করবেন। নিজে নিজে বেশিদিন খাওয়া ঝুঁকিপূর্ন হতে পারে ।
মোনাস 10 এর ডোজ
- প্রাপ্তবয়স্কদের জন্য: সাধারণ ডোজ দিনে ১টি ট্যাবলেট (১০ মি.গ্রা.) খাবেন।
- শিশুদের জন্য: ৬–১৪ বছর বয়সের বাচ্চাদের ৫ মি.গ্রা. ট্যাবলেট খাওয়াবেন।
- ৬ বছরের নিচে: শিশুদের জন্য ভিন্ন ডোজ দেওয়া হয়, যা ডাক্তার নির্ধারণ করে থাকেন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ৪ মি.গ্রা. হয়ে থাকে।
মোনাস ১০ কি অ্যান্টিবায়োটিক?
Monas 10 ট্যাবলেট আসলে অ্যান্টিবায়োটিক নয়। এটি অ্যান্টি-অ্যালার্জিক (Leukotriene Receptor Antagonist) ঔষধ। এটি অ্যালার্জি ও হাঁপানি রেগের চিকিৎসার জন্য ব্যবহার কার হয়। এর কোন রকমের জীবাণুনাশক ক্ষমতা নেই।
Monas 10 কি কাশির ওষুধ?
এটি সরাসরি কোন ধরনের কাশির ওষুধ নয়। তবে হাঁপানি বা অ্যালার্জি সমস্যা থেকে হওয়া কাশি কমাতে এটি বেশ কার্যকরী। তাই একে সরাসরি কাশির ট্যাবলেট বলা যাবে না।
গর্ভাবস্থায় মোনাস 10 খাওয়া যাবে কি?
গর্ভাবস্থায় যেকোনো ঔষধ গ্রহন করা ঝুঁকিপূর্ন। গবেষণায় দেখা গেছে যে, Monas 10 তুলনামূলকভাবে নিরাপদ ঔষধ (Category B)। তবুও নিম্নোক্ত সতর্কতা মেনে চলুন:
- গর্ভবতী মহিলারা শুধুমাত্র ডাক্তার প্রেসক্রিপশন অনুযায়ী খাবেন।
- নিজে থেকে শুরু করা বা ডোজ পরিবর্তন করা বিপজ্জনক হতে পারে।
- শিশুর নিরাপত্তার জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
Monas 10 এর পার্শ্বপ্রতিক্রিয়া
যে কোনো ধরনের ওষুধের ক্ষেত্রেই কোন না কোন সাধারণ প্রতিক্রিয়া ঘটে থাকে। তাই মোনাস 10 এর ক্ষেত্রেও কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকতে পারে।
সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া
- হালকা বা মাঝারি রকমের মাথা ব্যথা হতে পারে
- পেট খারাপ, ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য হতে পারে
- ঘুম ঘুম ভাব বা মাথা ঘোরা সমস্যা দেখা দিতে পারে
- গলা শুকানো বা অধিক পানি পিপাসা লগাতে পারে
দীর্ঘমেয়াদী ব্যবহার
খুব বেশি বা দীর্ঘদিন ব্যবহার করলে বিরল মুড পরিবর্তন বা ডিপ্রেশন হতে পারে। শিশুদের মধ্যে কখনও কখনও অতিরিক্ত চঞ্চলতা বা ঘুমের সমস্যা দেখা দিতে পারে। তবে সবাই এই পার্শ্বপ্রতিক্রিয়ায় ভোগেন না, এবং অধিকাংশ ক্ষেত্রেই এটি সহনীয় মাত্রায় থাকে।
Monas 10 এর দাম কত
বাংলাদেশে Monas 10 ট্যাবলেট সহজলভ্য এবং প্রায় সব ফার্মেসিতেই পাওয়া যায়।
- প্রতি ট্যাবলেটের দাম: প্রায় (১৭–১৮) টাকা
- স্ট্রিপ: (২৬২–২৬৫) টাকা (ব্র্যান্ডভেদে ভিন্ন হতে পারে)
এটি অফলাইন ফার্মেসির পাশাপাশি অনলাইন ফার্মেসি থেকেও সহজে পাওয়া যায়।
শেষ কথা
মেনাস ১০ ট্যাবলেট মূলত হাঁপানি ও অ্যালার্জি নিয়ন্ত্রণের কর্যকর ঔষধ। তবে এটি কোনো সাধারণ কাশির ট্যাবলেট বা অ্যান্টিবায়োটিক নয়। সঠিক নিয়মে এবং ডাক্তারের পরামর্শে খেলে এটি অনেক উপকারী। তবে ভুলভাবে খেলে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাই কখনোই নিজে থেকে ওষুধ খাওয়া শুরু করবেন না।
আশা করি এই আর্টিকেল থেকে Monas 10 এর কাজ, খাওয়ার নিয়ম, ডোজ, পার্শ্বপ্রতিক্রিয়া ও দাম সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন। স্বাস্থ্য বিষয়ক আরও তথ্য পেতে নিয়মিত আমাদের সাইট ভিজিট করুন।
আরও দেখুন:
বাংলাদেশে সেরা দাঁত ব্যথার ট্যাবলেট এর নাম ও দাম ২০২৫
প্রচন্ড মাথা ব্যাথার ঔষধ এর নাম ও দাম ২০২৫
Pantonix 20 এর কাজ কি | খাওয়ার নিয়ম, পার্শ্বপ্রতিক্রিয়া ও দাম ২০২৫