মানুষের শরীরের রক্তের গ্রুপ কয়টি ও কি কি

আজকাল অনেকেই অনলাইনে খোঁজ করে জানার চেষ্টা করেন রক্তের গ্রুপ কয়টি। কারণ রক্ত আমাদের দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। এই উপাদান ছাড়া কেউ বাঁচতে পারে না। দুর্ঘটনা, অস্ত্রোপচার বা জটিল অসুখের সময় রক্তের প্রয়োজন হয়। কিন্তু সব রক্ত সব মানুষের শরীরের সাথে মেলে না। তাই আমরা প্রায়ই শুনে থাকি আপনার রক্তের গ্রুপ কি। এটি শুধু একটি তথ্য নয়, কখনো কখনো অন্য কারো জীবন বাঁচাতেও গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। আজকে আমরা জানবো মানুষের রক্তের গ্রুপ কয়টি এবং কোন গ্রুপ কে কাকে রক্ত দিতে পারবেন।

রক্তের গ্রুপ নির্ণয় পদ্ধতি

রক্তের গ্রুপ নির্ধারন করতে রক্তের ভেতরে থাকা কিছু বিশেষ উপাদানের ওপর নির্ভর করতে হয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অ্যান্টিজেন ও অ্যান্টিবডি নামের দুটি উপাদান। এগুলো রক্তের কোষের গায়ে বা রক্তে ভেসে থাকে এবং এগুলোর ধরন অনুযায়ী আমাদের রক্তের গ্রুপ নির্ধারিত হয়।

মূলত দুটি বিষয়ের ওপর ভিত্তি করেই রক্তের গ্রুপ চিহ্নিত করা হয়ঃ

ABO গ্রুপিং সিস্টেম

রক্তের গ্রুপের মেইন পদ্ধতি এই  “ABO” পদ্ধতি। এই পদ্ধতিতে রক্তকে চারটি প্রধান গ্রুপে ভাগ করা হয় যেমনঃ (A, B, AB এবং O)

Rh ফ্যাক্টর

প্রতিটি ABO গ্রুপ আবার Rh ফ্যাক্টর অনুযায়ী দুই ভাগে বিভক্ত হয় যেমনঃ Rh পজিটিভ (+) এবং Rh নেগেটিভ (–)। তাই ABO গ্রুপিং এবং Rh ফ্যাক্টরের সংমিশ্রণেই রক্তের গ্রুপ নির্ধারিত হয়।

রক্তের গ্রুপ কয়টি?

অনেকেই মনে করেন রক্তের গ্রুপ মাত্র চারটি  A, B, AB এবং O। কিন্তু প্রকৃতপক্ষে Rh ফ্যাক্টর যোগ হওয়ায় প্রতিটি গ্রুপ আবার দুই ভাগে ভাগ হয় যেমনঃ পজিটিভ (+) এবং নেগেটিভ (–)

তাই সব মিলিয়ে রক্তের গ্রুপের সংখ্যা দাঁড়ায় ৮টি। নিচের তালিকায় এক নজরে দেখে নিন-

রক্তের গ্রুপের নাম

রক্তের গ্রুপ Rh ফ্যাক্টর
A+ পজিটিভ
A– নেগেটিভ
B+ পজিটিভ
B– নেগেটিভ
AB+ পজিটিভ
AB– নেগেটিভ
O+ পজিটিভ
O– নেগেটিভ

এই তালিকা থেকেই সহজে বোঝা যায়, ৪টি মূল গ্রুপ এবং প্রত্যেকটির ২টি উপশ্রেণি মিলে মোট ৮টি রক্তের গ্রুপ বিদ্যমান।

কে কাকে রক্ত দিতে পারবে?

রক্তদান এবং গ্রহণের সময় রক্তের গ্রুপ মিল থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে শুধু রক্তের গ্রুপের মিল থাকলেই রক্ত দেওয়া বা নেওয়া যায়না। এর জন্য ডাক্তার অনেক ধরনের পরীক্ষা করে থাকেন। এর মধ্যে cross match অন্যতম। গ্রুপের উপর ভিত্তি করে কে কাকে রক্ত দিতে পারবেন তা নিচে দেওয়া হলোঃ

“A” গ্রুপ

(A+): A+ বা AB+ গ্রুপকে রক্ত দিতে পারবেন
(A–): A–, A+, AB–, AB+ কে রক্ত দিতে পারেবেন

“B” গ্রুপ

(B+): B+, AB+ কে রক্ত দিতে পারবেন
(B–): B–, B+, AB–, AB+ কে রক্ত দিতে পারবেন

“AB” গ্রুপ

(AB+): সব ধরনের রক্ত নিতে পারবেন (Universal Recipient)
(AB–): AB– এবং AB+ থেকে নিতে পারবেন

“O” গ্রুপ

(O+): O+, A+, B+, AB+ কে রক্ত দিতে পারবেন
(O–): সব ধরনের গ্রুপকে রক্ত দিতে পারবেন (Universal Donor)

একনজরে টেবিল ফরমেটঃ

রক্তের গ্রুপ কাকে রক্ত দিতে পারে কার থেকে রক্ত নিতে পারে
O− সব গ্রুপকে O−
O+ O+, A+, B+, AB+ O−, O+
A− A−, A+, AB−, AB+ O−, A−
A+ A+, AB+ O−, O+, A−, A+
B− B−, B+, AB−, AB+ O−, B−
B+ B+, AB+ O−, O+, B−, B+
AB− AB−, AB+ O−, A−, B−, AB−
AB+ AB+ সব গ্রুপ থেকে

বিশেষ দ্রষ্টব্যঃ (O−) হলো Universal Donor এবং (AB+) হলো Universal Recipient।

বাংলাদেশে কোন গ্রুপের রক্ত বেশি

পৃথিবীতে রক্তের গ্রুপের হার একেক অঞ্চলে একেক রকম হয়। কোথাও হয়ত এক গ্রুপের রক্ত বেশি পাওয়া যায় আবার কোথাও কম পাওয়া যায়। তবে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় কিছু নির্দিষ্ট গ্রুপ বেশি দেখা যায়।

সবচেয়ে বেশি পাওয়া যায়ঃ

  • (O+) এবং (B+) রক্তের গ্রুপ
  • বাংলাদেশে এর সম্মিলিত হার প্রায় ৫০% এর বেশি

কোন গ্রুপের রক্ত কম পাওয়া যায়

যে কোন ধরনের পজিটিভ রক্ত সহজে পাওয়া গেলেও নেগেটিভ রক্ত পাওয়া অনেকটাই কষ্টকর। কেননা এই রক্তের মানুষ তেমন একটা পাওয়া যায়না। তাইতো নেগেটিভ গ্রুপের রক্তের দাম তুলনামূলক অনেক বেশি হয়ে থাকে।

সবচেয়ে বিরল রক্তের গ্রুপঃ

  • (AB–) রক্তের গ্রুপ সব থেকে কম পাওয়া যায়
  • মাত্র ১% মানুষের শরীরে এই গ্রুপ পাওয়া যায়

এই গ্রুপের রক্ত সংকটকালে পাওয়া খুব কঠিন। এজন্যই রক্তদাতাদের তালিকায় বিরল গ্রুপের মানুষের নিবন্ধন অনেক গুরুত্বপূর্ণ।

রক্তের গ্রুপ সম্পর্কিত জিজ্ঞাসা (FAQs)

প্রশ্নঃ বাংলাদেশে বি নেগেটিভ রক্তের গ্রুপের শতাংশ কত?
উত্তরঃ বাংলাদেশে বি নেগেটিভ (B-) রক্তের গ্রুপ খুবই বিরল। মোট জনসংখ্যার মাত্র ১% থেকে ২% মানুষের মধ্যে এই রক্তের গ্রুপ পাওয়া যায়।

প্রশ্নঃ গরুর রক্ত কোন গ্রুপের হয়?
উত্তরঃ গরুর রক্ত মানুষের মতো A, B, O বা AB টাইপে ভাগ করা হয় না। গরুর নিজস্ব রক্তের শ্রেণিবিন্যাস আছে, যাকে “Bovine blood groups” বলা হয়। এতে ১১টিরও বেশি ভিন্ন রক্তের সিস্টেম থাকে।

প্রশ্নঃ সবচেয়ে দামি রক্তের গ্রুপ কোনটি?
উত্তরঃ পৃথিবীর সবচেয়ে বিরল ও দামি রক্তের গ্রুপ হলো Rh-null বা “Golden Blood”। এটি পৃথিবীতে মাত্র ৪০ জনের মতো মানুষের শরীরে পাওয়া গেছে।

প্রশ্নঃ মশার পছন্দের রক্তের গ্রুপ কোনটি?
উত্তরঃ গবেষণায় দেখা গেছে, মশারা সাধারণত O গ্রুপের রক্ত বিশিষ্ট মানুষদের দিকে বেশি আকৃষ্ট হয়। কারণ O গ্রুপের মানুষের শরীর থেকে নির্গত গন্ধ ও রাসায়নিক উপাদান মশাকে বেশি টানে।

আরও দেখুনঃ
উচ্চ রক্তচাপ কমানোর উপায় – প্রাকৃতিক ও ঘরোয়া সমাধান ২০২৫
উচ্চ রক্তচাপ কী এবং কেন হয় – সহজ ভাষায় মূল কারণ জানুন

Leave a Comment