অনেকেই আছেন যারা বিভিন্ন সময় খোঁজ করেন টার্কি মুরগির ডিমের দাম জানার জন্য। টার্কির ডিম সাইজে বড় হওয়ায় এর চাহিদা বাজারে বেশি থাকে। তবে বাংলাদশে চাষ কম হওয়াতে পর্যাপ্ত পরিমাণ ডিম পাওয়া যায়না। তাইতো এর দামও তুলনামুলক একটু বেশি হয়ে থাকে। ধীরে ধীরে টার্কির ডিম জনপ্রিয় ও লাভজনক একটি ব্যবসায় রূপ নিচ্ছে। টার্কির ডিম দেখতে যেমন বড় তেমনি পুষ্টিও অনেক বেশি থাকে। আজকের কন্টেন্টে আমরা জানবো টার্কি মুরগির ডিমের দাম বা এক হালি ডিমের দাম কত।
টার্কি মুরগির ডিম
টার্কি মুরগির ডিম সাধারণ মুরগির ডিমের চেয়ে আকারে বড় আর খোসা একটু পুরু হয়। এর রঙ সাধারণত হালকা বাদামি দাগযুক্ত সাদা। এই ডিমে প্রচুর পরিমানে প্রোটিন, ভিটামিন ও আয়রন থাকে। এই উপাদানগুলো শরীরকে শক্তি দেয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং রক্ত ভালো রাখে। টার্কি ডিমের স্বাদ মোলায়েম ও ঘন হওয়ায় এটি খেতে অনেক মজার।
এই ডিম দিয়ে অমলেট, কেক বা অন্যান্য খাবার বানানো যায়। তবে টার্কি মুরগি বছরে খুব বেশি ডিম দেয় না। তাই এই ডিম বাজারে সহজে পাওয়া যায় না এবং দামও একটু বেশি। এতে প্রোটিন বেশি থাকায় শরীরচর্চা করা মানুষদের জন্য এটি ভালো কাজে দেয়। কিন্তু যাদের হৃদরোগ বা কোলেস্টেরল সমস্যা আছে তাদের অল্প পরিমাণে খাওয়া উচিত।
টার্কি মুরগির ডিমের দাম কত
টার্কি মুরগির ডিমের দাম আগের চেয়ে অনেকটাই বেড়েছে। কারণ এর চাহিদা শহর থেকে গ্রাম পর্যন্ত সব জায়গাতে বেড়েই চলেছে। বর্তমানে একটি টার্কি ডিমের দাম সাধারণত ১১০ থেকে ১২০ টাকা। দামটা নির্ভর করে আপনি কোথা থেকে নিচ্ছেন তার উপর। শহরে দাম একটু বেশি, গ্রামে কিছুটা কম থাকে। সরাসরি খামার থেকে কিনলে দাম কম পড়ে। তবে বাজার থেকে কিনলে দাম একটু বেশি লাগে। আবার রমজান বা উৎসবের সময় চাহিদা বাড়লে দামও কিছুটা বেড়ে যায়। ডিম যত ফ্রেশ হবে দামও তত বেশি হবে। তাই বলা যায় টার্কি ডিমের দাম জায়গা, সময় আর মানের উপর নির্ভর করে পরিবর্তন হয়।
১ হালি ডিমের দাম কত
টার্কি মুরগির ডিম সচরাচর তেমন পাওয়া যায়না। তবে যদিও পাওয়া যায় একটা বা দুইটা ডিম বিক্রি করতে চায়না। কেননা এতে বাকি ডিম বিক্রি করা ঝামেলা হয়ে যায়। এজন্যই সবাই একসাথে কমপক্ষে ৪টি বা ১ হালি ডিম কিনে থাকেন। শুধু ১টি সিঙ্গেল ডিমের দাম ১১০ থেকে ১২০ টাকা হয়ে থাকে। তবে বেশি নিলে দাম একটু কম হয়। আজকের বাজারে এক হালি ডিমের দাম ৪২০ থেকে ৪৩০ টাকার আশেপাশে।
টার্কি মুরগির ডিমের ওজন
টার্কির ডিম সাধারণ দেশি মুরগির ডিমের চেয়ে অনেক বড় এবং বেশি ওজনের হয়। গড়ে একটা টার্কি ডিমের ওজন হয় প্রায় ৭০ থেকে ৮৫ গ্রাম, যা সাধারণ মুরগির ডিমের তুলনায় প্রায় ২৫-৩০% বেশি। ওজন বেশি হওয়ার কারনে পুষ্টিগুণও বেশি থাকে। তাই আপনি যদি টার্কির ডিম খান তাহলে আপনার শরীর প্রোটিন ও অন্যান্য প্রয়োজনীয় উপাদান বেশি পাবে। এই ডিম বড় ও ভারি হওয়ায় রান্নায়ও এটা একটু আলাদা স্বাদ এবং জমাটবদ্ধ হয়। তাই যারা বেশি পুষ্টিকর ডিম খুঁজছেন, তাদের জন্য টার্কির ডিম খুবই ভালো অপশন।
টার্কি মুরগি কত দিনে ডিম দেয়
টার্কি মুরগি একটু ধীরে ধীরে বড় হয়। তাই ডিম দিতে শুরু করে সাধারণত ৭ থেকে ৮ মাস বয়স হলে। দেশি মুরগির তুলনায় টার্কির ডিম পাড়ার শুরুটা একটু দেরি হয়। তবে এটি একবার ডিম দেয়া শুরু করলে বছরজুড়ে প্রায় ৮০ থেকে ১০০টি ডিম দিয়ে থাকে। টার্কির ডিমের উৎপাদন ভালো রাখতে হলে খাওয়াদাওয়া, পর্যাপ্ত আলো আর আরামদায়ক পরিবেশ নিশ্চিত করা খুব জরুরি। ভালো খাদ্য ও পরিবেশ পেলে ডিম পাড়ার হার অনেক বেশি বৃদ্ধি পায় এবং মুরগির স্বাস্থ্যও ভালো থাকে।
টার্কি বনাম দেশি মুরগির ডিমের পার্থক্য
| বিষয় | টার্কির ডিম | দেশি মুরগির ডিম |
|---|---|---|
| ওজন | ৭০–৮৫ গ্রাম | ৪৫–৬০ গ্রাম |
| রঙ | সাদা/হালকা বাদামি | বাদামি বা সাদা |
| স্বাদ | ঘন ও প্রোটিনযুক্ত | হালকা ও পরিচিত স্বাদ |
| ডিম ফুটাতে সময় | ২৭–২৮ দিন | ২১ দিন |
| দাম (হালি) | ৪২০–৪৩০ টাকা | ৬০–৭০ টাকা |
জিজ্ঞাসিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন (FAQs)
প্রশ্নঃ টার্কি মুরগির ওজন কত হয়?
উত্তরঃ টার্কি মুরগির ওজন সাধারণত ৫ থেকে ১১ কেজি পর্যন্ত হয়। পুরুষ টার্কি বেশি বড় হয়, অনেক সময় ওজন ১৫ কেজি পর্যন্ত হতে পারে।
প্রশ্নঃ টার্কি মুরগি কতবার ডিম পাড়ে?
উত্তরঃ টার্কি মুরগি প্রতি ২৪ থেকে ৩২ ঘণ্টা পরপর একটি করে ডিম পাড়ে। দুই সপ্তাহে ১২ থেকে ১৩টি ডিম দেয়।
প্রশ্নঃ টার্কি মুরগি কত বড় হয়?
উত্তরঃ পূর্ণবয়স্ক টার্কি মুরগি সাধারণত ২.৫ থেকে ৩ ফুট লম্বা হয়। এরা সাধারণ মুরগির চেয়ে অনেক বড় এবং শক্ত গঠনের হয়।
প্রশ্নঃ টার্কি মুরগি কতদিন বাঁচে?
উত্তরঃ টার্কি মুরগির গড় আয়ু প্রায় ১০ থেকে ১২ বছর। তবে খামারে পালন করা হলে সাধারণত ৫ থেকে ৭ বছর পর্যন্ত বাঁচে।
আরও দেখুনঃ