আজকের বাজারে সোনালী মুরগির দাম ২০২৫

অনেকেই জানতে চান সোনালি মুরগির দাম কত। আজকের পোস্ট মূলত তাদের জন্য। বাংলাদেশে পোলট্রি খাত ক্রমেই প্রসারিত হচ্ছে এবং এর মধ্যে সোনালী মুরগি অন্যতম জনপ্রিয়। স্বাদ, স্বাস্থ্য ও বাজারদর মিলিয়ে মানুষ এ মুরগি কিনতে বেশি আগ্রহী। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মতো এর দামও প্রতিদিন ওঠানামা করে। তাই কেনার সুবিধার্থে বর্তমান বাজারে সোনালী মুরগির দাম জানা জরুরি। এই পোস্টে আমরা জানবো আজকের বাজারে সোনালী মুরগির দাম কত।

সোনালী মুরগির বৈশিষ্ট্য

সোনালী মুরগি হলো দেশি মুরগির জাতের সাথে বিদেশি জাতের মিশ্রণে তৈরি করা একটি হাইব্রিড জাত। এরা দেখতে দেশি মুরগির মতো হলেও বড় হয় খুব দ্রুত এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি থাকে। সোনালী মুরগি থেকে মাংস ও ডিম দুটোই পাওয়া যায়। সোনালী মুরগি সহজে হজম হয় ও দেশি মুরগির মতো মাংসের স্বাদ পাওয়া যায়। এজন্যই সোনালি মুরগি মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।

জনপ্রিয় হওয়ার কারণ

  • স্বাদ অনেকটা দেশি মুরগির মতো
  • ওজন ০.৮ থেকে ২.৫ কেজি পর্যন্ত হয়
  • বাজারে দাম বেশি তাই লাভজনক
  • গ্রাম ও শহর উভয় বাজারেই চাহিদা বেশি

সোনালী মুরগি চেনার উপায়

অনেক সময় ব্রয়লার মুরগিকে সোনালী বলে বিক্রি করা হয়। তাই আসল সোনালী মুরগি চেনার কৌশল জানা জরুরি।

  • রঙ সাধারণত সোনালী-বাদামী হয়ে থাকে
  • পালক দেশি মুরগির মতো ঘন ও শক্ত
  • চোখ উজ্জ্বল ও সজীব থাকে
  • হাঁটার ভঙ্গি ব্রয়লারের তুলনায় বেশি চঞ্চল

আজকের বাজারে সোনালী মুরগির দাম

মুরগির দাম প্রতিদিনই কিছুটা উঠানামা করে। আগের তুলনায় সব জিনিসের দাম অনেক বৃদ্ধি পেয়েছে। সোনালী মুরগির দামেরও একই অবস্থা। আজকের বাজারে সোনালী মুরগির দাম ২৯০ থেকে ৩১০ টাকা। তবে এই দাম সব জায়গায় এক নাও হতে পারে। গ্রাম এবং শহরের দামের মধ্যে অনেক পার্থক্য দেখা যায়। তাই সঠিক দাম পেতে হলে প্রতিদিনি বাজার যাচাই করতে হবে।

সোনালী মুরগির আজকের দাম কত?

বর্তমান বাজারে মুরগির দাম আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আগে প্রতি কেজি সোনালী মুরগি ২৪০ থেকে ২৫০ টাকায় বিক্রি হতো। কিন্তু বর্তমানে দাম প্রায় ৫০ থেকে ৭০ টাকা পর্যন্ত বেড়েছে। আজকে প্রতি কেজি মুরগির দাম ২৯০ থেকে ৩১০ টাকা পর্যন্ত দেখা যাচ্ছে। তবে অঞ্চলভেদে এই দামে কিছুটা কম বা বেশি হয়। বিশেষ করে গ্রাম এলাকায় দাম তুলনামূলকভাবে কিছুটা কম থাকে।

১ কেজি মুরগির দাম কত?

১ কেজি ওজনের সোনালি মুরগি বাজারে তেমন পাওয়া যায়না। বেশিরভাগ ক্ষেত্রেই বাজারে ৮০০ গ্রাম থেকে ৯০০ গ্রাম পর্যন্ত সোনালি মুরগি পাওয়া যায়। যার দাম এক কেজির তুলনায় কিছুটা কম বা বেশি পড়ে। তবে বর্তমানে বাজারে ১ কেজির দাম ২৯০–৩১০ টাকার মধ্যে রয়েছে। কিছু বাজারে পাইকারি হিসেবে ১০–২০ টাকা পর্যন্ত কম দামে কেনাবেচা হতে পারে। তবে মনে রাখতে হবে এই দাম সবসময় এক রকম থাকে না। তাই সঠিক ও নির্দিষ্ট দাম বলা সবসময় সম্ভব হয় না।

আজকের সোনালী মুরগির পাইকারি দাম

অনেকেই শুধু খুচরা দাম জানেন। কিন্তু পাইকারি বাজারে সোনালী মুরগির দাম কিছুটা কম থাকে। এটি ব্যবসায়ীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য। নিচে আজকের পাইকারি দরের একটি সাধারণ চিত্র দেওয়া হলোঃ

জেলা প্রতি কেজি (পাইকারি) প্রতি পিস (পাইকারি)
ঢাকা ৳ 250–265 ৳ 370–420
চট্টগ্রাম ৳ 245–260 ৳ 360–410
রাজশাহী ৳ 240–255 ৳ 350–400

দ্রষ্টব্য: পাইকারি দাম স্থানভেদে ও সরবরাহ অনুযায়ী পরিবর্তন হতে পারে।

শেষ কথাঃ

আমরা চেষ্টা করেছি সোনালি মুরগির দাম সম্পর্কিত তথ্য বিস্তারিতভাবে দিতে। যেহেতু দাম প্রতিনিয়ত ওঠানামা করে, তাই পোস্টটি পড়ার সময় হুবুহু একই দাম নাও মিলতে পারে। আমরা নিয়মিত বাজার অনুযায়ী পোস্টের দামের সামঞ্জস্য রাখার চেষ্টা করি। আপডেট দাম জানতে আমাদের সঙ্গে থাকুন।

আরও দেখুনঃ
টার্কি মুরগির ডিমের দাম কত? আজকে ১ হালি ডিমের দাম কত
রাজহাঁসের বাচ্চার দাম ২০২৫ | ১ দিনের হাঁসের বাচ্চার দাম কত?

Leave a Comment