অনেকেই আছেন যারা তারপিন তেলের দাম ও ব্যবহার জানেন না। অথচ ঘর রঙ করার সময়, কাঠের ফার্নিচার পালিশ করতে বা অনেক পুরোনো দাগ পরিষ্কার করতে এটি খুবই কাজে লাগে। এমনকি অনেকেই কিছু হালকা ওষুধের সাথেও তারপিন ব্যবহার করে থাকেন।
যারা বাড়িঘর সাজাতে পছন্দ করেন বা দোকান-পাটে নিজেই রঙের হালকা পাতলা কাজ করে থাকেন, তাদের জন্য তারপিন তেল খুবই দরকারি জিনিস। এই কন্টেন্টে আমরা জানবো তারপিন তেলের দাম, তারপিনের ব্যবহার, কোথায় এটি পাওয়া যায় এবং সংরক্ষণের নিয়ম।
তারপিন অয়েল কি?
তারপিন তেল (Turpentine Oil) হলো এক ধরনের পাতলা ও স্বচ্ছ তরল, যা সাধারণত গাছের রজন (resin) থেকে তৈরি হয়। এর গন্ধটা একটু ঝাঁঝালো হলেও খুব বেশি বিরক্তিকর নয়। এই তেল রঙ মিশাতে, কাঠের পালিশে কিংবা পুরোনো দাগ ও জং পরিষ্কার করতে দারুণভাবে কাজ করে। অনেকেই একে রং পাতলা করার তেল নামেও চেনেন। কারণ এটি solvent বা thinner হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
তারপিন তেলের উপকারিতা
তারপিন তেলের উপকারিতা অনেক। তাই এগুলো নিচে পয়েন্ট আাকারে তুলে ধরা হলোঃ
- ঘরের রঙ পাতলা বা মসৃণ করতে সাহায্য করে।
- কাঠের ফার্নিচারে বার্ণিশ করতে ব্যবহার করা যায়।
- লোহার জিনিস থেকে জং পরিষ্কার করা যায়।
- কিছু হোমিও ওষুধে অল্পমাত্রায় ব্যবহার করা যায়।
- প্লাস্টিক বা লোহার দাগ পরিষ্কার করতে ব্যবহৃত হয়।
তারপিন তেলের দাম কত
তারপিন তেলের দাম নির্ভর করে ব্র্যান্ড, পরিমাণ ও আপনি কোথা থেকে কিনছেন তার উপর। লোকাল দোকান, অনলাইন শপ এবং ব্র্যান্ডেড প্যাকেট সব জায়গায় দাম কিছুটা ভিন্ন হতে পারে।
নিচে কিছু সাধারণ পরিমাণ ও ব্র্যান্ড অনুযায়ী তারপিন তেলের আপডেট দাম দেওয়া হলোঃ
| পরিমাণ | ব্র্যান্ড | দাম (৳) |
|---|---|---|
| 100 ml | Local / No brand | ৳ ৬০ – ৳৬৫ |
| 250 ml | Berger / Asian Paints | ৳১৬৫ – ৳১৭০ |
| 500 ml | Asian Paints | ৳৩২৫ – ৳৩৪০ |
| ১ লিটার | Berger / Asian Paints | ৳৬৫০ – ৳৬৭০ |
| ৫ লিটার | Industrial Use (Generic) | ৳৩২৫০ – ৳৩৩০০ |
দ্রষ্টব্যঃ অনলাইন ও স্থানীয় বাজারে দাম কিছুটা ভিন্ন হতে পারে, তাই কেনার আগে অবশ্যই যাচাই করে নিবেন।
১ লিটার তারপিন তেলের দাম
যারা নিয়মিত রঙের কাজ বা কাঠের ফার্নিচারের পরিচর্যা করেন, তাদের জন্য ১ লিটার তারপিন তেল সবচেয়ে ব্যবহারযোগ্য ও সাশ্রয়ী পরিমান। বাজারে বিভিন্ন কোম্পানির প্যাকেটজাত তারপিন পাওয়া যায়, যেগুলোর দাম ব্র্যান্ড ও মান অনুযায়ী ভিন্ন হয়।
নিচে ২০২৫ সালের আপডেট মূল্য তালিকা দেওয়া হলোঃ
| ব্র্যান্ডের নাম | ১ লিটার বোতলের দাম |
|---|---|
| Berger Paints | ৳৬০০ – ৳৬৫০ |
| Asian Paints | ৳৬৫০ – ৳৬৮০ |
| Elite Paints | ৳৫৫০ – ৳৬০০ |
| Roxy Paints | ৳৬৩০ – ৳৬৬০ |
| Local No Brand (Generic) | ৳৫০০ – ৳৫৫০ |
টিপসঃ দাম কিছুটা কম হলেই কিনবেন না। চেষ্টা করুন পরিচিত ব্র্যান্ড থেকে কেনার। কারণ ভেজাল বা পাতলা তেল রঙের মান নষ্ট করে দিতে পারে।
তারপিন তেল কোথায় পাওয়া যায়
বাংলাদেশে তারপিন তেল এখন খুব সহজেই পাওয়া যায়। আপনি যদি রঙের কাজ বা ফার্নিচার পলিশের জন্য এটি ব্যবহার করতে চান, তাহলে নিচের জায়গাগুলো থেকেই সহজেই কিনে নিতে পারবেন।
- পেইন্ট ও হার্ডওয়্যার দোকানঃ প্রতিটি শহরেই এই ধরনের দোকানে পাওয়া যায়।
- অনলাইন মার্কেটপ্লেসঃ Daraz, Rokomari তে বিভিন্ন ব্র্যান্ডের প্যাকেটজাত তারপিন পাওয়া যায়।
- ফার্নিচার বা কাঠের দোকানঃ যারা কাঠের কাজ করেন তারাও এই তেল রাখেন।
- কেমিক্যাল দোকান ও পাইকারি বাজারঃ শিল্পকারখানা বা বড় পরিমাণ কেনার জন্য এগুলো ভালো উৎস।
যদি আপনি বড় পরিমাণে (৫ লিটার বা বেশি) কিনতে চান, তাহলে চকবাজার (ঢাকা), গাবতলী, আগ্রাবাদ (চট্টগ্রাম) এসব জায়গা থেকে নিলে সবচেয়ে ভালো হবে।
তারপিন তেলের ব্যবহার
তারপিন তেল শুধু একটি কেমিক্যাল নয়। ঘর-বাড়ি সাজানো থেকে শুরু করে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা পর্যন্ত এর নানা ধরনের ব্যবহার রয়েছে। চলুন জেনে নিই কোন কোন কাজে এই তেলটি আমরা ব্যবহার করতে পারি।
পেইন্ট পাতলা করতে
রঙের কাজে করতে গেলে অনেক সময় পেইন্ট ঘন হয়ে যায়। তখন তারপিন তেল ব্যবহার করে সহজেই পেইন্ট পাতলা করা যায়। এতে রঙ সুন্দরভাবে লাগানো যায় এবং ব্রাশ চালানো সহজ হয়। ঘরের দেয়াল কিংবা ফার্নিচার রাঙাতে এটি কার্যকরী ভূমিকা রাখে।
কাঠের পালিশ বা বার্ণিশে
ফার্নিচারে চকচকে ফিনিশ পেতে বার্ণিশ বা পালিশে তারপিন তেল মিশিয়ে ব্যবহার করা হয়। এটি কাঠের রঙকে উজ্জ্বল করে তোলে এবং পলিশ অনেকদিন স্থায়ী হয়। বিশেষ করে পুরনো কাঠের আসবাপত্রকে নতুনের মতো করে তুলতে এর তুলনা নেই।
হোমিও প্যাথিতে সীমিত মাত্রায় ব্যবহার
স্বাস্থ্য সুরক্ষায় হোমিওপ্যাথিক চিকিৎসায় খুব অল্প মাত্রায় তারপিন তেল ব্যবহার করা হয়। এটি সরাসরি ওষুধ হিসেবে নয় বরং নির্দিষ্ট ফর্মুলায় ক্ষুদ্র ডোজ হিসেবে থাকে। তবে ব্যবহারের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিবেন।
লোহার জিনিস থেকে জং বা দাগ দূর করতে
আপনার ঘরের পুরনো লোহার গেট, চুলা বা অন্যান্য লোহার জিনিসে জং ধরে গেলে তারপিন তেল দিয়ে দূর করতে পারবেন। এটি লোহা জাতীয় জিনিসের ময়লা ও দাগ পরিষ্কার করে দেয়। তাই পরিষ্কার পরিচ্ছন্নতার জন্যও এটি কাজে লাগাতে পারবেন।
তারপিন তেল কিনতে কি খেয়াল রাখতে হবে?
তারপিন তেল বাজারে সহজলভ্য হলেও সঠিক পণ্য না কিনলে কাজে কাঙ্ক্ষিত ফল পাবেন না। তাই কেনার সময় অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখবেন। বিষয়গুলো হলোঃ
- ব্র্যান্ড দেখে কিনুনঃ Berger বা Asian Paints-এর মতো ভালো ব্র্যান্ডের তেল মানসম্মত হয়।
- চিকচিকে বা ঘন তরল নয়ঃ অস্বাভাবিক ঘন বা চকচকে হলে বুঝবেন ভেজাল থাকতে পারে।
- সিল করা বোতল কিনুনঃ খোলা বোতলে তেলের মান নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি থাকে।
- তারিখ দেখে নিনঃ পুরনো বা মেয়াদোত্তীর্ণ বোতল না কিনে নতুন বোতল নিন।
তারপিন তেল সংরক্ষণের নিয়ম
তারপিন তেল এমন একটি তরল, যাতে খুব সহজে আগুন ধরে যেতে পারে। অনেক সময় তারপিন তেল ঠিকমতো না রাখলে নষ্টও হয়ে যেতে পারে। তাই একটু অসাবধান হলেই বিপদ ঘটতে পারে। এ জন্য তেলটি কোথায় ও কীভাবে রাখবেন তা জানা খুবই জরুরি। নিচে কিছু দরকারি সংরক্ষণের টিপস দেওয়া হলোঃ
- শীতল ও অন্ধকার জায়গায় রাখুন- আলো ও গরমে তেলের গুণমান নষ্ট হয়ে যেতে পারে।
- শিশুদের নাগালের বাইরে রাখুন- এই তেল ক্ষতিকর হতে পারে, তাই নিরাপদ স্থানে রাখুন।
- কাচের বোতলে রাখলে ভালো- কাচের বোতলে তেল বেশি দিন ভালো থাকে এবং রাসায়নিক বিক্রিয়া কম হয়।
শেষ কথা
যারা ঘর সাজাতে ভালোবাসেন, রঙের কাজ করেন কিংবা হালকা-পাতলা মেরামত করেন, তাদের জন্য তারপিন তেল এক কথায় অপরিহার্য জিনিস। আশা করি এই পোস্ট থেকে আপনি তারপিন তেলের দাম, ব্যবহার, কেনার সময় কি কি খেয়াল রাখতে হবে, এমনকি কোথায় পাওয়া যায় সবকিছু জানতে পেরেছেন।
আপনি যদি ঘরে বসেই কিছু DIY (Do It Yourself) কাজ করতে চান, তাহলে তারপিন তেল আপনার টুলবক্সে রাখাই ভালো হবে। প্রয়োজনে এক বোতল কিনে রাখুন দরকারের সময় কাজে লাগতে পারে।
আরও দেখুনঃ
সোনালী মুরগির দাম ২০২৫ | আজকের বাজারে সোনালী মুরগির দাম কত