পৃথিবীতে মানুষ নানা ধরনের তেল ব্যবহার করে থাকে। প্রতিটি তেলের মধ্যেই রয়েছে আলাদা গুণাগুণ। তবে এর মধ্যে একটি তেল আছে যার উপকারিতা ও জনপ্রিয়তা শত শত বছর ধরে মানুষের মাঝে স্বীকৃত। আর সেই জনপ্রিয় তেলটি হলো জয়তুন তেল। জয়তুন তেলের উপকারিতা এতটাই সমৃদ্ধ যে, বলতে গেলে গুনে শেষ করা যাবেনা। শুধু আধুনিক বিজ্ঞান নয়, ইসলামী শিক্ষাতেও এর গুরুত্বের কথা উল্লেখ আছে।
হজরত ওমর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন “তোমরা জয়তুনের তেল খাও এবং শরীরে মাখো, কেননা এটি একটি বরকতময় ও প্রাচুর্যময় গাছ থেকে প্রাপ্ত তেল।” (তিরমিজি, হাদিস ১৮৫১)।
জয়তুন তেল কি
জয়তুন তেল হলো অলিভ বা জলপাই ফল থেকে তৈরি একটি প্রাকৃতিক তেল। যদিও অনেকেই জলপাই এবং অলিভকে এক মনে করেন। আসলে দেশের দেশি জলপাই এবং বিদেশি অলিভ এক নয়। অলিভ গাছের ফল চেপে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে এই তেল তৈরি করা হয়। জয়তুন তেলের রং সাধারণত সবুজ বা সোনালি হলুদ এবং এতে থাকে হালকা সুবাস। বাজারে জয়তুন তেল মূলত তিন ধরনের পাওয়া যায়। যেমনঃ
- এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল: সবচেয়ে বিশুদ্ধ এবং স্বাস্থ্যকর। সরাসরি সালাদ, হালকা রান্না বা স্বাস্থ্যজনিত কারণে খাওয়া যায়।
- ভার্জিন অলিভ অয়েল: তুলনামূলক কম বিশুদ্ধ। তবে রান্নার কাজের জন্য ব্যবহার করা হয়।
- রিফাইন্ড অলিভ অয়েল: এটি প্রক্রিয়াজাত করা হয়। সাধারণত ভাজা বা গরম রান্নায় ব্যবহার করা হয়।
এগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। কারণ এটি প্রায়ই সরাসরি খাওয়া যায় এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।
জয়তুন তেলের উপকারিতা
জয়তুন তেলকে অনেকেই প্রাকৃতিক স্বাস্থ্যরক্ষক বলে থাকেন। জয়তুন তেলে থাকে ভিটামিন, মিনারেলস ও অ্যান্টিঅক্সিডেন্ট। এই উপাদানগুলো শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে। নিয়মিত ও পরিমাণমতো জয়তুন তেল ব্যবহার করলে নানা ধরনের শারীরিক ও মানসিক উপকারিতা পাওয়া যায়। নিচে এর বিস্তারিত উপকারিতা তুলে ধরা হলোঃ
হৃদরোগের ঝুঁকি কমায়
জয়তুন তেলে থাকা স্বাস্থ্যকর ফ্যাট হৃদপিণ্ডের জন্য খুব উপকারী। আজকাল হার্ট অ্যাটাকের ঘটনা অনেক বেড়ে গেছে। হার্টের সমস্যা কমাতে জয়তুন তেলের জুড়ি নেই। এটি রক্তনালী পরিষ্কার রাখে এবং রক্তের স্বাভাবিক চলাচল বজায় রাখতে সাহায্য করে। তাই জয়তুন তেল ব্যবহার করলে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি কমে যায়।
কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে
মানুষের শরীরে দুই ধরনের কোলেস্টেরল থাকে। এক ধরনের হল LDL (Low-Density Lipoprotein), যাকে সাধারণভাবে “খারাপ কোলেস্টেরল” বলা হয়। এটি রক্তনালীর ভেতরে জমে ব্লক তৈরি করতে পারে। আরেকটি হল HDL (High-Density Lipoprotein), যাকে বলা হয় “ভালো কোলেস্টেরল”। এটি শরীর থেকে অতিরিক্ত কোলেস্টেরল দূর করে দেয়, ফলে হৃদরোগের ঝুঁকি কমে। জয়তুন তেল খারাপ কোলেস্টেরল (LDL) কমাতে এবং ভালো কোলেস্টেরল (HDL) বাড়াতে সাহায্য করে। এর ফলে রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি কমে।।
ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে
ডায়াবেটিস এখন ছোট বড় অনেকের মাঝেই কম বেশি দেখা যায়। এর ফলে স্বাভাবিক জীবনযাপন কষ্টকর হয়ে গেছে। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে জয়তুন তেলের গুরুত্ব অনেক। জয়তুন তেল রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে সাহায্য করে। বিশেষ করে টাইপ-২ ডায়াবেটিস রোগীরা যদি নিয়মিত ব্যবহার করে তাহলে অনেক সুবিধা পেতে পারেন।
হজম শক্তি বাড়ায়
নিয়মিত জয়তুন তেল খেলে হজম প্রক্রিয়া সহজ হয়। এটি পাকস্থলীর কাজকে স্বাভাবিক রাখে ফলে কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হয়।
প্রদাহ ও ব্যথা কমায়
এই তেলে থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান শরীরের জ্বালা কমায়। পাশাপাশি এটি জয়েন্টের ব্যথা ও পেশীর টান দূর করতেও কার্যকরী ভুমিকা রাখে।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
জয়তুন তেলের অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। ফলে বিভিন্ন সংক্রমণ ও রোগের ঝুঁকি কমে যায়।
ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে
এটি খেলে দীর্ঘ সময় পেট ভরা থাকে। যার কারণে বেশি পরিমাণ খাওয়ার প্রবণতা কমে যায়। যারা ওজন কমাতে চান তাদের জন্য জয়তুন তেল কার্যকর হতে পারে।
মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়
জয়তুন তেলে থাকা স্বাস্থ্যকর ফ্যাট আমাদের মস্তিষ্কের জন্য খুবই উপকারী। এটি মস্তিষ্কের কোষকে সক্রিয় রাখে। নিয়মিত জয়তুন তেল খেলে চিন্তাশক্তি ও মনোযোগ বাড়ে। এতে স্মৃতিশক্তি শক্তিশালী হয় এবং মানসিক ক্লান্তি কমে যায়।
ত্বকের যত্নে জয়তুন তেলের উপকারিতা
জয়তুন তেল ত্বকের জন্য একটি প্রাকৃতিক উপকারী উপাদান। এটি শুষ্কতা দূর করে ত্বককে নরম ও মসৃণ রাখে। ত্বকের আর্দ্রতা ধরে রাখার কারণে ত্বক সবসময় সতেজ ও সজীব দেখায়। এতে থাকা ভিটামিন ই ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে। নিয়মিত ব্যবহার করলে ত্বক সুন্দর, উজ্জ্বল ও স্বাস্থ্যকর থাকে।
এছাড়াও, জয়তুন তেল ব্রণ কমাতেও বেশ কার্যকর। এটি প্রাকৃতিকভাবে মেকআপ তুলে দেওয়ার কাজেও ব্যবহার করা যায়। ত্বকের ক্ষত অংশ ভালো করতে এবং ত্বকের সজীবতা বৃদ্ধি করতে এটি বিশেষভাবে উপকারী। তাই নিয়মিত তকের যত্নে জয়তুন তেল ব্যবহার করলে ত্বক অনেক বেশি সুন্দর দেখায়।
চুলের যত্নে জয়তুন তেলের উপকারিতা
চুলের যত্নে জয়তুন তেল ব্যবহার করলে চুল মজবুত, মসৃণ ও উজ্জ্বল হয়। এটি নিয়মিতভাবে চুলের বৃদ্ধি ঘটায় এবং চুল পড়া কমায়। জয়তুন তেলে থাকা ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট চুলের গোড়ায় পুষ্টি বাড়ায়। এতে খুশকি কমে যায় এবং চুলের স্বাভাবিক স্বাস্থ্য বজায় থাকে। তাইতো অনেকেই আবার এই তেল দাড়িতেও নিয়মিত ব্যবহার করে থাকেন।
জয়তুন তেলের অপকারিতা
জয়তুন তেলের অনেক উপকারিতা রয়েছে। সাধারণভাবে এটি স্বাস্থ্যকর এবং নিরাপদ। তবে অতিরিক্ত ব্যবহারে কিছু সমস্যা দেখা দিতে পারে। বেশি খেলে হজমের সমস্যা বা ডায়রিয়া হতে পারে। অতিরিক্ত সেবনে ওজনও বাড়তে পারে। যাদের তেল বা অলিভ অয়েলে অ্যালার্জি আছে, তাদের ক্ষেত্রে চুলকানি বা র্যাশ হতে পারে। এছাড়া রক্তচাপ কমানোর ওষুধ খাওয়া ব্যক্তিরা যদি বেশি জয়তুন তেল ব্যবহার করেন, তবে তা ক্ষতির কারণ হতে পারে।
চুলের যত্নেও জয়তুন তেল খুব উপকারী। কিন্তু অতিরিক্ত ব্যবহার করলে চুল অনেক বেশি তেলতেলে হয়ে যেতে পারে। তাই জয়তুন তেল ব্যবহার করার সময় নিয়ম ও পরিমাণ মেনে চলা উচিৎ। প্রয়োজনের তুলনায় বেশি না ব্যবহার করাই ভালো। এতে জয়তুন এর সব স্বাস্থ্য উপকারিতা পাওয়া সম্ভব এবং যেকোনো ধরনের সমস্যা এড়ানো যায়।
সর্বশেষ কথাঃ
জয়তুন তেলের উপকারিতা বলে শেষ করা আসলেই অনেক কঠিন। কেননা মানুষ প্রতিনিয়ত এর উপকারিতা নিয়ে গবেষণা করেই চলেছে। তবুও আমরা চেষ্টা করেছি মুল উপকারিতাগুলো আজকের কন্টেন্টে তুলে ধরতে। আশা করি জয়তুন তেলের উপকারিতার পাশাপাশি কিছু অপকারিতাও জানতে পরেছেন। তবুও যদি কোন তথ্য জনার থাকে বা কোন জিজ্ঞাসা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে বা মেইলের মাধ্যমে আমাদেরকে জানাবেন। আমরা আপনার জিজ্ঞাসার উত্তর দ্রুত দেওয়ার চেষ্টা করবো।
আরও দেখুনঃ