খেজুর খাওয়ার উপকারিতা নিয়ে অনেকেই জানতে চান। কেননা খেজুর শুধু খেতেই সুস্বাদু নয়। এটি শরীরের জন্যও অনেক উপকারী। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে খেজুরের ব্যাপক চাহিদা রয়েছে। তবে বাংলাদেশেও এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। বিশেষ করে রমজান মাসে খেজুরের চাহিদা আরও বেড়ে যায়। সারাদিন রোজা রাখার পর ইফতারে খেজুর খেলে শরীর দ্রুত শক্তি ফিরে পায়, ক্লান্তি দূর হয় এবং মন সতেজ হয়ে ওঠে। এজন্যই আমাদের প্রিয় নবীজি (সঃ) নিজেও খেজুর খেতে ভালোবাসতেন। তাই শুধু ধর্মীয় দিক থেকেই নয়, স্বাস্থ্যগত কারণেও খেজুর খাওয়ার উপকারিতা অনেক।
শুধু রমজান মাসেই নয়, অনেকেই সারা বছরই ঘরে খেজুর রেখে দেন। কেউ সকালে ঘুম থেকে উঠে খেজুর খেতে পছন্দ করেন, আবার কেউ রাতে ঘুমানোর আগে খেজুর খান। বলা যায় খেজুর এখন অনেক পরিবারের প্রতিদিনের খাবারের একটি অংশে পরিণত হয়ে গেছে। তাই আজকের লেখায় আমরা খেজুর খাওয়ার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে বিস্তারিত জানবো।
খেজুরের পুষ্টিগুণ
প্রতি 100 গ্রাম খেজুরে পুষ্টিগুণের পরিমাণ অনেক। খেজুরে প্রায় ২৭৭ ক্যালোরি, ৭৫ গ্রাম কার্বোহাইড্রেট, ৭ গ্রাম ফাইবার এবং ২ গ্রাম প্রোটিন পাওয়া যায়। এছাড়াও খেজুরে থাকে আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং ভিটামিন বি কমপ্লেক্স। এই উপাদানগুলো শরীরের শক্তি বাড়াতে সহায়তা করে। নিয়মিত খেজুর খেলে হজম শক্তি ভালো হয়। তাই বলা যায় খেজুর সাধারণ স্বাস্থ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
খেজুর খাওয়ার উপকারিতা
খেজুর হলো এক প্রাকৃতিক শক্তির ফল। এতে থাকে ভিটামিন, মিনারেল, ফাইবার আর প্রাকৃতিক চিনি। খেজুর শরীরকে দ্রুত শক্তি দেয় এবং সুস্থ রাখতে সাহায্য করে। প্রতিদিন সামান্য পরিমাণ খেজুর খেলেই হজম শক্তি ভালো থাকে। ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে আর মনোযোগ ধরে রাখতে সুবিধা হয়।
সকালে খেজুর খাওয়ার উপকারিতা
- সারাদিন কর্মক্ষম থাকতে এনার্জি মেলে
- হজমশক্তি বৃদ্ধি করে ও কোষ্ঠকাঠিন্য দূর করে
- মস্তিষ্ক সক্রিয় রাখে ও মনোযোগ বাড়ায়
- দীর্ঘসময় পেট ভরা রাখে, অপ্রয়োজনীয় খাবার খাওয়ার প্রবণতা কমে
রাতে খেজুর খাওয়ার উপকারিতা
- শরীর শান্ত রাখে ও ঘুম ভালো হয়
- সারাদিনের ক্লান্তি দূর করে শরীরকে ফ্রেশ রাখে
- হজমে সহায়তা করে এবং অস্বস্তি কমায়
- ম্যাগনেসিয়াম ও মিনারেলস স্নায়ু ও পেশীকে আরাম দেয়
খালি পেটে খেজুর খাওয়ার উপকারিতা
- শরীর দ্রুত এনার্জি শোষণ করতে পারে
- অম্লতা ও গ্যাস্ট্রিকের সমস্যা কমাতে সাহায্য করে
- লিভার ও কিডনির কার্যকারিতা ভালো রাখে
- হজম প্রক্রিয়া সক্রিয় করে ও পেট পরিষ্কার রাখতে সহায়তা করে
শুকনো খেজুরের উপকারিতা
খেজুর যে অবস্থাতেই থাকুকনা কেন এর পুষ্টিগুন অনেক। শুকনো খেজুরও আমাদের খাবারের তালিকায় বেশ জনপ্রিয়। এর ভেতরে পুষ্টিগুণ আরও ঘনভাবে পাওয়া যায়। শুকনো খেজুরে প্রচুর পরিমানে আয়রন থাকে এবং রক্তস্বল্পতা দূর করতে সাহায্য করে। খেজুরে থাকা ক্যালসিয়াম ও ফসফরাস হাড়কে মজবুত রাখে।
শুকনো খেজুরে ভিটামিন সি থাকে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরকে নানা ধরনের অসুখ থেকে সুরক্ষা দেয়। বিশেষ করে শীতকালে শুকনো খেজুর শরীর গরম রাখতে ভালো কাজে দেয়। তবে ডায়াবেটিস রোগীদের জন্য এটি সীমিত পরিমাণে খাওয়া উচিত।
খেজুর খাওয়ার অপকারিতা
খেজুর একটি প্রাকৃতিক ও স্বাস্থ্যকর ফল। তবে অতিরিক্ত খেলে কিছু সমস্যা দেখা দিতে পারে। খেজুরে প্রাকৃতিক চিনি অনেক বেশি থাকে। তাই বেশি খেলে ওজন বেড়ে যেতে পারে। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে আরও সাবধান থাকতে হবে। কারণ অতিরিক্ত খেলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যেতে পারে।
অনেক সময় বেশি খাওয়ার কারণে পেটে অস্বস্তি, গ্যাস বা ডায়রিয়া হতে পারে। এছাড়া কিছু ক্ষেত্রে খেজুরে অ্যালার্জি দেখা দিতে পারে। অতিরিক্ত খেজুর খেলে চুলকানি বা ফুসকুড়ির মতো সমস্যা দেখা দেয়। দাঁতের সমস্যা থেকে দূরে থাকতে খাওয়ার পর ভালোভাবে দাঁত পরিষ্কার করা জরুরি।
খেজুর সম্পর্কিত FAQ
প্রশ্নঃ খেজুর কতদিন ভালো থাকে?
উত্তরঃ তাজা খেজুর ২–৩ দিন, শুকনো খেজুর ৬ মাস–১ বছর ভালো থাকে।
প্রশ্নঃ দিনে কতটা খেজুর খাওয়া উচিত?
উত্তরঃ প্রাপ্তবয়স্কদের জন্য ৩–৫টি, শিশুদের জন্য ১–২টি।
প্রশ্নঃ কোন ধরনের খেজুর সবচেয়ে ভালো?
উত্তরঃ শুকনো খেজুর পুষ্টিগুণে বেশি ঘন, তবে তাজাও ভালো।
প্রশ্নঃ কত প্রজাতির খেজুর আছে?
উত্তরঃ বিশ্বে ৪০০টিরও বেশি প্রজাতি আছে, বাংলাদেশে সাধারণত ৩–৪টি জনপ্রিয় প্রজাতি পাওয়া যায়।
প্রশ্নঃ ডায়াবেটিস রোগীরা খেজুর খেতে পারবে কি?
উত্তরঃ ডায়াবেটিস রোগীদের সীমিত পরিমাণে খেজুর খাওয়া উচিত। খুব বেশি খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে।
আরও দেখুনঃ