Almex 400 এমন একটি পরিচিত ওষুধ যেটা ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত সবাই খেতে পারে। কেননা পেটে কৃমি হওয়া খুবই সাধারণ একটা সমস্যা। আর এই সমস্যা দূর করতে এ্যালমেক্স ৪০০ বেশ কার্যকরী ওষুধ। সাধারণত বড়দের তুলনায় বাচ্চাদের কৃমি বেশি হয়। কারণ তারা চকোলেট, মিষ্টি বা বাইরের খাবার বেশি খায়। এতে বাচ্চাদের হজমে সমস্যা হয় এবং কৃমি দেখা দেয়।
অনেক সময় পরিবারের একজনের কৃমি হলে ধীরে ধীরে অন্যদের মধ্যেও ছড়িয়ে পড়ে। তাই পরিবারে সবাইকে একসাথে ওষুধ খাওয়ানো খুবই জরুরি। আজকের এই পোস্টে আমরা বিস্তারিত জানবো Almex 400 এর কাজ কি, এ্যালমেক্স ৪০০ খাওয়ার নিওম, পার্শ্বপ্রতিক্রিয়া এবং মূল্য সম্পর্কে। যারা এই ওষুধ সম্পর্কে জানতে চান তাদের জন্য আজকের লেখা অনেক উপকারী হবে।
Almex 400 এর কাজ কি
এ্যালমেক্স ৪০০ এর কাজ হচ্ছে পেটের কৃমি দূর করা। এটি বিভিন্ন ধরনের কৃমির সমস্যার জন্য ব্যবহার করা হয়। বিশেষ করে গোলকৃমি, ফিতা কৃমি, হুক কৃমি ইত্যাদি ধ্বংস করে শরীর থেকে বের করে দেয়। Almex 400 কৃমির বৃদ্ধি বন্ধ করে দেয় এবং ধীরে ধীরে সেগুলোকে মেরে ফেলে। ফলে কৃমিজনিত সমস্যা যেমন পেট ব্যথা, অরুচি, দুর্বলতা, রক্তশূন্যতা ও হজমের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
Almex 400 খাওয়ার নিয়ম
এ্যালমেক্স ৪০০ খাওয়ার আগে রোগীর বয়স, ওজন এবং সংক্রমণের ধরন জানা জরুরি। কেননা এগুলোর উপর ভিত্তি করেই ডোজ ঠিক করা হয়। প্রাপ্তবয়স্ক ও ২ বছরের বেশি শিশুদের সাধারণ কৃমি সংক্রমণের জন্য ১টি ট্যাবলেট (৪০০ মিগ্রা) একবার খেতে হবে। স্ট্রংগাইলোইডিয়াসিস বা টেনিয়াসিস থাকলে প্রতিদিন ১টি করে ট্যাবলেট ৩ দিন খেতে হবে।
হাইডাটিড রোগের ক্ষেত্রে যদি রোগীর ওজন ৬০ কেজির বেশি হয়, তবে দিনে ২ বার ৪০০ মিগ্রা করে ২৮ দিন খাওয়া যেতে পারে। ৬০ কেজির কম ওজনের রোগীর জন্য ডোজ ওজন অনুযায়ী ঠিক করা হয়। জিয়ারডিয়াসিস সংক্রমণে ১টি ট্যাবলেট প্রতিদিন ১ বার করে ৫ দিন খেতে হবে।
১–২ বছরের শিশুদের জন্য ২০০ মিগ্রা অর্থাৎ অর্ধ ট্যাবলেট বা সাসপেনশন একবারে খাওয়া যায়। তবে ১ বছরের নিচের শিশুদের জন্য এই ওষুধ অনুমোদিত নয়। সবক্ষেত্রেই ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শ অনুযায়ী ডোজ ঠিক করে খাওয়া জরুরি। তাই সবসময় ডাক্তারের পরামর্শেই ওষুধ খাওয়া উচিত।
এ্যালমেক্স ৪০০ এর পার্শ্বপ্রতিক্রিয়া
সব ধরনের ওষুধের কিছু না কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। বেশিরভাগ ক্ষেত্রে এগুলো প্রায় একইরকম হয়। তবে কৃমির ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া একটু আলাদা হতে পারে। যেমনঃ
- পেটের হজমের কাজে সমস্যা হতে পারে
- হালকা পেট ব্যথা বা বমি হতে পারে
- মাথা ঘোরা বা মাথাব্যথা দেখা দিতে পারে
- শরীরে হালকা জ্বর দেখা দিতে পারে
- বিরল ক্ষেত্রে ডায়রিয়া বা এলার্জি হতে পারে
যদি ওষুধ খাওয়ার পর শরীরে অস্বাভাবিক কিছু লক্ষণ দেখা দেয়, যেমন তীব্র পেট ব্যথা, ত্বকে ফুসকুড়ি, বমি বা মাথা ঘোরা, তাহলে দেরি না করে দ্রুত একজন ডাক্তারকে দেখানো উচিত। এতে সমস্যা বাড়ার আগে সমাধান পাওয়া যায় এবং নিরাপদ থাকা যায়।
সতর্কতা ও নির্দেশনাঃ
- গর্ভবতী বা দুধ খাওয়ানো মায়েদের ব্যবহার করা উচিত নয়।
- দীর্ঘমেয়াদি বাবহারে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।
- চিকিৎসার আগে এবং চিকিৎসার সময় রক্ত পরীক্ষা করা জরুরি। বিশেষ করে লিউকোসাইট, প্লাটিলেট ও লিভার এনজাইম।
Almex 400 Price in bangladesh
এ্যালমেক্স ৪০০ মিগ্রা Chewable Tablet এর দাম পরিমাণ অনুযায়ীঃ
- একটি ট্যাবলেটের দাম (Unit Price): ৫.০২ টাকা
- স্ট্রিপের দাম (৪ ট্যাবলেট): ২০.০৮ টাকা
- ১২ টি স্ট্রিপের দাম (মোট ৪৮ ট্যাবলেট): ২৪০.৯৬ টাকা
অর্থাৎ, যদি আপনি একবারে ১২টি স্ট্রিপ বা ১ বক্স কিনেন তাহলে মোট খরচ হবে প্রায় ২৪১ টাকা। দাম দোকান বা অনলাইন ফার্মেসি অনুযায়ী কিছুটা বেশি বা কম হতে পারে।
শেষ কথাঃ
আমরা চেষ্টা করেছি এ্যালমেক্স ৪০০ এর বেসিক তথ্যগূলো তূলে ধরতে। আশা করি সম্পূর্ণ পোস্ট পড়ে আপনি কৃমির ওষুধ এ্যালমেক্স ৪০০ ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। যদি আরও কোন তথ্য বা অন্য কোন ট্যাবলেট সম্পর্কে জানতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা আপনার কমেন্ট এর যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো।
আরও দেখুন:
Amodis 400 এর কাজ কি | খাওয়ার নিয়ম, পার্শ্বপ্রতিক্রিয়া ও মূল্য
Monas 10 এর কাজ কি | খাওয়ার নিয়ম, পার্শ্বপ্রতিক্রিয়া ও মূল্য ২০২৫
Pantonix 20 এর কাজ কি | খাওয়ার নিয়ম, পার্শ্বপ্রতিক্রিয়া ও দাম ২০২৫